বিশেষ প্রতিনিধি : ২১শে মার্চ ২০২৪, দুপুর দুটো থেকে বিকাল চারটে পর্যন্ত রওশন আলী মল্লিক মেমোরিয়াল জুনিয়ার হাই মাদ্রাসায় অভিভাবক-অভিভাবিকাদের নিয়ে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। সভার শুভ সূচনা করেন মাদ্রাসার প্রধান শিক্ষিকা আরিফা মল্লিক। এই মাদ্রাসার মূলত পিছিয়েপড়া শ্রেণীর ছাত্র-ছাত্রীদের বিভিন্ন সমস্যা এবং মোবাইল অ্যাডিকশন এর কথা তুলে ধরেন অভিভাবক-অভিভাবিকারা। ছাত্র-ছাত্রীদের বিভিন্ন সমস্যা থেকে কিভাবে বের করা যায় সে বিষয়ে সুচিন্তিত বক্তব্য রাখেন প্রধান শিক্ষিকা। প্রতিষ্ঠানের সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক নৌশাদ মল্লিক, এলাকার পিছিয়েপড়া শ্রেণীর ছাত্র-ছাত্রীদের শিক্ষার মূল স্রোতে আনার প্রয়োজনেই তাঁর এই ‘প্রতিষ্ঠান তৈরী’ ভাবনার কথা তাঁর বক্তব্যে তুলে ধরেন।
সভায় অভিভাবক অভিভাবিকাদের উৎসাহ ও উপস্থিতির হার ছিল চোখে পড়ার মতো। তাঁরা এই ধরনের আলোচনা প্রতিমাসেই করার কথা বলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদ্রাসার বিশিষ্ট শিক্ষক শেখ সিরাজুল ইসলাম।
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
BREAKING :
রওশন আলী মল্লিক মেমোরিয়াল জুনিয়র হাই মাদ্রাসায় আলোচনা সভা
-
নতুন গতি - আপডেট : ২৪ মার্চ ২০২৪, রবিবার
- 9
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






















