নূর আহমেদ,মেমারি : ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক যুবকের। হাওড়া, বর্ধমান মেন লাইন শাখার মেমারি স্টেশন সংলগ্ন ৩৩ নম্বর রেলগেট এর ঘটনা। রবিবার সকাল আনুমানিক সাড়ে নটা নাগাদ স্থানীয়রা ৩৩ নম্বর রেলগেট এর অদুরে রেল লাইনে এক ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখেন। সেই সময় ৩৩ নম্বর লেভেল ক্রসিং এ কর্তব্যরত গেটম্যান কে খবর দেওয়া হলে, গেটম্যান তড়িঘড়ি স্টেশন ম্যানেজারকে বিষয়টি জানান। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বর্ধমান জিআরপি এবং শক্তিগড় আরপিএফ এর আধিকারিকরা। এরপর রেললাইন থেকে মৃত ওই যুবকের ছিন্নভিন্ন দেহ উদ্ধার করা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয় পত্র থেকে জানা যায়, মৃত ঐ ব্যাক্তি বছর ৩৬ এর বিধান বিশ্বাস। তার বাড়ি মেমারীর পারিজাতনগরে। এর পর জি আর পার তরফে পরিবার মৃতের পরিবারে খবর দেওয়া হয়। দুর্ঘটনা নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখছে রেল পুলিশ। রেল পুলিশ মৃত দেহটি উদ্ধার করে ময়না তদন্তে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 





















