১৫ জুলাই ২০২৬, বুধবার, ৩০ আষাঢ় ১৪৩৩
১৫ জুলাই ২০২৬, বুধবার, ৩০ আষাঢ় ১৪৩৩

ধর্মতলায় অমিত শাহর সভায় কর্মী-সমর্থকদের জড়ো করা নিয়ে চিন্তায় বিজেপি

দেবজিৎ মুখার্জী, কলকাতা: আগামী ২৯ নভেম্বর ধর্মতলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সভায় কর্মী-সমর্থকদের জড়ো করা নিয়ে চিন্তায় বিজেপি। বঙ্গের গেরুয়া শিবির এতটাই চিন্তিত যে আস্ত আটটি ট্রেন ভাড়া করছে শাহী সভা ভরাতে। দলীয় সূত্রে খবর, এই আটটি ট্রেনের জন্য কমপক্ষে ৫০ লক্ষ টাকা খরচ করছে গেরুয়া শিবির। এছাড়াও, বাস, লোকাল ট্রেন ও আনুষঙ্গিক আরও নানা খরচ নিয়ে দু-তিন কোটি টাকা ছাড়িয়ে যাবে বলেই মনে করা হচ্ছে। দলের একাংশের প্রশ্ন, এই বিপুল পরিমাণ টাকা খরচ করার যুক্তি কী?

বিক্ষুব্ধ শিবিরের বক্তব্য, দক্ষিণবঙ্গে সংগঠনের এতটাই বেহাল অবস্থা যে উত্তরবঙ্গ থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে কেন্দ্রীয় সরকারের সহযোগিতা নিয়ে ট্রেন ভাড়া করে লোক নিয়ে আসতে হচ্ছে? বিজেপির একটি সূত্র জানাচ্ছে, উত্তরবঙ্গ থেকে খুব বেশি হলে হাজার পনেরো লোক আনার টার্গেট নেওয়া হয়েছে। যে উত্তরবঙ্গে শক্তিশালী সংগঠন বলে দাবি করেন বিজেপি নেতারা, সেখান থেকে লোক আনার টার্গেট মাত্র ১০ থেকে ১৫ হাজার কেন?

সর্বাধিক পাঠিত

এমবাপে–দেম্বেলেদের ফ্রান্সকে থামাবে কে?

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ধর্মতলায় অমিত শাহর সভায় কর্মী-সমর্থকদের জড়ো করা নিয়ে চিন্তায় বিজেপি

আপডেট : ২২ নভেম্বর ২০২৩, বুধবার