২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

মেমারিতে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ব্যবসায়ী

নূর আহমেদ মেমারি : ১৮ নভেম্বর পূর্ব বর্ধমান জেলার মেমারি স্টেশন বাজার সংলগ্ন এলাকায় গলায় ফাঁস দেওয়া এক ব্যবসায়ীর ঝুলন্ত দেহ উদ্ধার। পুলিশ সূত্রে জানা যায় মৃত ব্যক্তির নাম সুব্রত নন্দী ওরফে ভুবন নন্দী (৬৭)। শনিবার বেলায়, ওই ব্যবসায়ীকে তার নিজের ঘরেই ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন। পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে দেহটিকে উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের উপস্থিতি চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহটিকে মেমারি থানায় নিয়ে এসে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালেময়না তদন্তের জন্য পাঠায়। অস্বাভাবিক মৃত্যুর মামলা-রুজু করে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ভুবন নন্দী মেমারি শহরের বিশিষ্ট ব্যবসায়ী। তার দৈনিক সংবাদপত্রে ডিস্ট্রিবিউটরের ব্যবসা। দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় মানসিক অবসাদে ভুগছিলেন,আর যার জেরেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে জানাই পরিবারের লোকজন।

সর্বাধিক পাঠিত

ইভিএম বিতর্কে উত্তপ্ত খয়রাশোল, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে জখম জওয়ান, গ্রেপ্তার ৩

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

মেমারিতে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ব্যবসায়ী

আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, শনিবার