২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩

ওলা ক্যাব চালককে পুলিশি হেনস্থার প্রতিবাদে বুধবার সরব হলেন হাওড়া স্টেশন সংলগ্ন ওলা ক্যাব চালকেরা

  • নতুন গতি
  • আপডেট : ৮ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার
  • 10

নিজস্ব সংবাদদাতা : ওলা ক্যাব চালককে পুলিশি হেনস্থার প্রতিবাদে বুধবার সরব হলেন হাওড়া স্টেশন সংলগ্ন ওলা ক্যাব চালকেরা। এদিন বিকেলে হাওড়া স্টেশন সংলগ্ন এলাকায় এক ওলা ক্যাব চালককে মারধরের অভিযোগ ওঠে সিভিক পুলিশের বিরুদ্ধে । ওই চালককে বেধড়ক মারধর করে ও গোলাবাড়ি থানাতে আটক করার ঘটনা ঘটে বলে সূত্রের খবর ।এই খবর বাকি ক্যাব চালকদের মধ্যে ছড়িয়ে পড়তেই পুলিশি জুলুমের বিরুদ্ধে সরব হয়ে ওঠেন হাওড়া স্টেশন সংলগ্ন উপস্থিত সমস্ত ওলা ক্যাব চালকেরা । যে যেখানে ছিলেন সেখানেই তাঁদের গাড়ি থামিয়ে দিয়ে গাড়ি থেকে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন । এর জেরে হাওড়া ব্রিজ-সহ গোটা হাওড়া স্টেশন চত্বরে বিশাল যানজটের সৃষ্টি হয়(Howrah News)। অফিস ফেরত বাস, গাড়ি সব জ্যামে আটকে পড়ে ।ওই চালককে গোলাবাড়ি থানায় আটক করে রাখার খবর পেতেই তাঁকে ছাড়ানোর জন্য অন্যান্য ক্যাব চালকেরাও গোলাবাড়ি থানার উদ্দেশ্যে রওনা দেন । ওলা ক্যাব অপারেটার ইউনিয়নের রাজ্য কমিটির সদস্য নিখিল মাইতি অভিযোগ করেন, আজকে লাইনে ঢোকাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে । ওই ক্যাব চালক তাঁর গাড়ি লাইনে ঢোকাতে যাচ্ছিলেন । তাঁকে সিভিক পুলিশ হাতে দেখালে তিনি দাঁড়িয়ে যান । আচমকাই পিছন থেকে আসা এক সিভিক পুলিশ তাঁকে মারধর করে । এরপর সেই ঘটনার প্রতিবাদ জানাতে বাকি ক্যাব চালকেরা বিক্ষোভ দেখানোর চেষ্টা করলে তাঁদের উপরে লাঠি দিয়ে পুলিশ হামলা চালায় বলে অভিযোগ ৷

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ওলা ক্যাব চালককে পুলিশি হেনস্থার প্রতিবাদে বুধবার সরব হলেন হাওড়া স্টেশন সংলগ্ন ওলা ক্যাব চালকেরা

আপডেট : ৮ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার