নিউজ ডেস্ক: গতকাল বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে আর্জেন্টিনা মিশর মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে নাটকীয় ভাবে জিতে মিশরের স্বপ্ন ভেঙে আর্জেন্টিনা শেষ আটে গেছে। সেই ম্যাচে বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে বিতর্ক চলছে।
নাটকীয় সেই ম্যাচ শেষে রেফারিং ও ভিএআর নিয়ে বিতর্ক হচ্ছে। মিশরের কোচ হোসাম হাসান সরাসরি অভিযোগ করেছেন। তিনি বলছেন বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের সুবিধা দিতে এবং লিওনেল মেসিকে টুর্নামেন্টে টিকিয়ে রাখতে ম্যাচটিতে কারচুপি করা হয়েছে। তার এই বিস্ফোরক মন্তব্যে ফুটবল বিশ্বে আলোড়ন তৈরি হয়েছে। আর এনিয়ে থিয়েরি অঁরি, রয় কিন ও জ্লাতান ইব্রাহিমোভিচের মতো কিংবদন্তিরাও দ্বিমুখী প্রতিক্রিয়া জানিয়েছেন।
এব্যাপারে আর্সেনাল ও ফ্রান্সের প্রাক্তন স্ট্রাইকার থিয়েরি অঁরি মিসরের হতাশা বুঝতে পারলেও ষড়যন্ত্রের অভিযোগকে সমর্থন করেননি। তিনি বলেছেন, আসুন শান্তভাবে বিষয়টি বুঝি। চিৎকার করলেই হবে না। আমি রিপ্লে বেশ কয়েকবার দেখেছি এবং মিসরের হতাশার কারণ বুঝতে পারছি। আবার আর্জেন্টিনাও কেন বিশ্বাস করে যে সিদ্ধান্ত সঠিক ছিল, তাও বুঝছি। এই কারণেই বিতর্ক এত তীব্র।
অঁরির মতে মূল সমস্যা সিদ্ধান্ত ভুল বা সঠিক হওয়া নয়, বরং রেফারিংয়ের ধারাবাহিকতা। তিনি বলেছেন, মিশর যখন গোল করল, ভিএআর পুঙ্খানুপুঙ্খভাবে তা রিভিউ করে বাতিল করা হলো। কিন্তু পরে মিশরের পেনাল্টির আবেদনের সময় সেই একই রকম পুঙ্খানুপুঙ্খ রিভিউ দেখা যায়নি, খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখানেই সমর্থকরা প্রশ্ন তুলতে শুরু করে। ফুটবল বিশ্ব ভিএআর গ্রহণ করেছে ধারাবাহিকতার আশায়, নিখুঁত হওয়ার জন্য নয়। সমর্থকরা শুধু চায় প্রতিটি দলের জন্য যেন একই নিয়ম প্রযোজ্য হয়।
তবে অঁরি দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ানোর জন্য আর্জেন্টিনার মানসিকতা এবং বীরোচিত লড়াইয়ের জন্য মিসরের প্রশংসা করেন। ম্যানচেস্টার ইউনাইটেডের প্রাক্তন অধিনায়ক রয় কিন মিসর কোচের অভিযোগকে পুরোপুরি উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, ম্যাচ হারার পর এমন অজুহাত সমর্থকরা করতেই পারে। কিন্তু কোনও জাতীয় দলের কোচ নয়। আপনার দল যদি ম্যাচের শেষ মুহূর্তে ২-০ ব্যবধানের লিড হাতছাড়া করে, তবে সবার আগে নিজের আয়নায় মুখ দেখা উচিত।
কিন আরও বলেছেন, মেসি জিতলেই মানুষ ফুটবলের কথা বাদ দিয়ে ষড়যন্ত্রের কথা বলে। এটি অলসতা। পরাজয় মেনে নিন, কোথায় ভুল হয়েছে বিশ্লেষণ করুন এবং দলের উন্নতি করুন। রেফারি বা মার্কেটিং স্কিমকে দোষ দিয়ে লাভ নেই।”
নতুন গতি 



















