২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

গলসিতে প্রার্থীকে নিয়ে কংগ্রেসের বিজয় মিছিল

আজিজুর রহমান, গলসি : গলসি ২ নং ব্লক কংগ্রেসের উদ্দ্যোগে গলসিতে বিজয়ী মিছিল করা হল। গলসি গ্ৰাম পঞ্চায়েতের উত্তর গলসিতে জাতীয় কংগ্রেসের উদ্যোগে ওই বিজয়ী বিজয় মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি বুঁইচা পুল থেকে মোসনে পাড়া হয়ে সমগ্ৰ উত্তর গলসি পরিক্রমা করে। মিছিল যোগদেন স্থানীয় কংগ্রেসের কর্মীরা। জানা গেছে, উত্তর গলসির ২৭৯ এবং ২৮০ নম্বর এই দুটি আসন বরাবরই তৃণমূলের শক্তঘাঁটি বলেই পরিচিত ছিল। এবারে পঞ্চায়েত নির্বাচনে যা হাতছাড়া তৃণমূলের হয়েছে। এখানে ২৮০ নম্বর আসনটি কংগ্রেস ও ২৭৯ নম্বর আসনটি সিপিআইএম জয়লাভ করেছে। তৃণমূলের শক্তঘাঁটিতে থাবা বসাতে পেরেছে বলেই আনন্দে মেতেছে কংগ্রেস কর্মীরা। ব্লক কংগ্রেস সভাপতি অসীম দত্ত বলেন, গলসির ওই এলাকার অধিকাংশ মানুষরা আমাদের প্রার্থীকে ভোট দিয়ে জয়লাভ করিয়েছেন। যারা ভোট দিয়েছেন তাদের সকলের কাছে আমরা কৃতজ্ঞ। আমাদের প্রার্থী পঞ্চায়েতের সব কাজে সবসময় ওদের পাশে থাকবেন।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

গলসিতে প্রার্থীকে নিয়ে কংগ্রেসের বিজয় মিছিল

আপডেট : ২৪ জুলাই ২০২৩, সোমবার