আজিজুর রহমান,গলসি : গলসি ১নং ব্লক তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের উদ্যোগে রাইপুর মোড়ে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালিত হল। এদিন গলসি ১ পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহন দপ্তরের কর্মাধক্ষ্যা ফজিলা বেগম ও ব্লকের তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি জাহির আব্বাস মন্ডল কিছু দুস্থ মানুষকে কম্বল বিতরণ করেন। তার সাথে সাথে সেফ ড্রাইভ সেভ লাইফ এর প্রচারে টোটো, দুচাকা ও চারচাকা গাড়িতে স্টিকার লাগানো হয়। তাছাড়াও তৃণমূল সরকারের উন্নয়নের প্রকল্পগুলির লিফলেট সাধারণ মানুষের মধ্যে বিলি করা হয়। উপস্থিত ছিলেন গলসি ১নং ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি জর্ণাদন চ্যাটাজ্জী সহ এলাকার তৃণমূল কংগ্রেস কর্মীরা।
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
BREAKING :
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 





























