নিজস্ব সংবাদদাতা শিলিগুড়ি : শিলিগুড়ি পুরনিগমের অন্তর্গত ৪৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত এলাকায় রাস্তার অবস্থা বেহাল। রাস্তা সংস্কারের দাবিতে এদিন ধানের চারা রোপন করে বিক্ষোভ প্রদর্শন করলো বিজেপির ১ নম্বর মন্ডল কমিটি।বিজেপির অভিযোগ,ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কোনো কাজ করেননি। অনেকদিন ধরে এই রাস্তার বেহাল দশা।প্রতিনিয়ত সমস্যায় পড়তে হয় পথ চলতি সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল পড়ুয়াদের।অল্প বৃষ্টি হলেই রাস্তায় জল জমে যায়,কাঁদা জমে যায়। যার ফলে মাঝে মাঝে ঘটে দুর্ঘটনা। সেই কারণে আজ রাস্তায় ধানের চারা রোপণ করে অভিনব পদ্ধতিতে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপির এক নম্বর মন্ডল কমিটি সামিল । যদি দ্রুত এই রাস্তা সংস্কার না হয় তবে সেই ক্ষেত্রে আরো বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির ১ নম্বর মন্ডল কমিটির সদস্যরা।
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
BREAKING :
বেহাল রাস্তা ,সংস্কারের দাবী, ধানের চারা রোপণ করে বিক্ষোভ প্রদর্শন
-
নতুন গতি - আপডেট : ২২ অগাস্ট ২০২৩, মঙ্গলবার
- 10
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






















