নিজস্ব সংবাদদাতা : গত রবিবার গুজরাটের মোরবিতে ভয়ানক ব্রিজ দুর্ঘটনা ঘটে গিয়েছে। নিহত হয়েছেন অন্তত ১৪১ জন মানুষ, আহতর সংখ্যা নিহত কম নয়। শতাব্দী প্রাচীন ব্রিজটি দর্শনার্থী সমেত ভেঙে যায় নদীতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন ঘটনাস্থল পরিদর্শনে যান। ঘটনাস্থল পরিদর্শন করবার পর তিনি আহতদের সাথে হাসপাতালে সাক্ষাৎ করবার জন্য যান। প্রধানমন্ত্রীকে দুর্ঘটনায় আহতরা নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী এই দুর্ঘটনায় আহত ও নিহতদের জন্য শোকবার্তা জ্ঞাপন করেছেন। প্রধানমন্ত্রী আহতদের আশ্বাস দেন রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার তাদের পাশে রয়েছে।
১৮ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ১ আশ্বিন ১৪৩৩
BREAKING :
গুজরাট ব্রিজ দুর্ঘটনায় আহতদের সাথে দেখা করতে হাসপাতালে প্রধানমন্ত্রী
-
নতুন গতি - আপডেট : ২ নভেম্বর ২০২২, বুধবার
- 38
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






























