২১ জুন ২০২৬, রবিবার, ৬ আষাঢ় ১৪৩৩
২১ জুন ২০২৬, রবিবার, ৬ আষাঢ় ১৪৩৩

৮৫ হাজার টাকা অনুদান ৬৯ টি পুজো কমিটির হাতে তুলে দেওয়া হলো!

নুরউদ্দিন:রায়দিঘি : বাঙালির সেরা উৎসব দুর্গাপূজা, আর কয়েকটা দিন বাকি তার আগেই সুন্দরবন পুলিশ জেলার তরফ থেকে চেক বিতরণ শুরু করে দিয়েছে।

বেশ কয়েক বছর যাবৎ পূজা কমিটিরা আর্থিক অনুদান পেয়ে আসছে রাজ্য সরকারের তরফ থেকে, কিন্তু এ বছর সেই অনুদানের পরিমাণ অনেকটা বেড়েছে।

পুজোর আগে জেলায় প্রায় পুজো কমিটি গুলির হাতে ৮৫ হাজার টাকার চেক তুলে দেওয়া হল। রবিবার সন্ধ্যার পরে মথুরাপুর ২ নম্বর ব্লকের ৬৯ টি পুজো কমিটির হাতে ৮৫ হাজার টাকার চেক তুলে দেয়া হয়, পুজোর আগেই বড় একাউন্টের চেক হাতে পেয়ে খুশি পুজো কমিটিরা।

রবিবার সন্ধ্যার পরে চেক বিতরণ অনুষ্ঠিত হয়। চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়দিঘির বিধায়ক ডঃ অলক জলদাতা, মন্দির বাজার এসডিপিও সুবীর বাগ, রায়দিঘি থানার আইসি দেবর্ষি সিনহা, দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের সদস্য উদয় হালদার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা।

এদিন মথুরাপুর দু’নম্বর ব্লকের রায়দিঘি থানায় চেক বিতরণ অনুষ্ঠান কর্মসূচির আয়োজন করা হয়, রাজ্য সরকারের ৮৫ হাজার টাকা অনুদান পুজো কমিটি হাতে তুলে দেন রায়দিঘি থানার আইসি দেবর্ষি সিনহা সহ এসডিপিও বিধায়ক সহ বিশিষ্টরা।

এদিনই চেক বিতরণ অনুষ্ঠান থেকে চেক প্রাপক পূজা কমিটির উদ্দেশ্যে এসডিপিও সুবীর বাগ বলেন পূজোর জন্য কোন ভাবে জোড়পূর্বক চাঁদা আদায় করা যাবে না, ডিজে বক্স অর্থাৎ সাউন্ড থেকে বিরত থাকতে হবে, তাছাড়া সমাজ সচেতন মূলক প্রচার করার পরামর্শ দেন।

এদিন চেক প্রদান অনুষ্ঠান থেকে রায়দিঘির বিধায়ক বলেন দুর্গা পুজো সকলেরই, তাই সুরক্ষা ব্যবস্থায় বেশি করে নজর দিতে হবে। কারো পুজোর জন্য যেন মানুষের ক্ষতি বা সমস্যা না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এবং সরকারি বিধি নিষেধ মেনে প্রশাসনের সহযোগিতা নিয়ে পুজো পরিচালনা করুন। তাছাড়া আপত্তিকর ঘটনা থেকে বিরত থাকার কথাও বলেন বিধায়ক।

রেললাইনের পাশে পড়ে যুবক, আত্মহত্যার চেষ্টা নাকি দুর্ঘটনা? ধোঁয়াশায় বামনহাট

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

৮৫ হাজার টাকা অনুদান ৬৯ টি পুজো কমিটির হাতে তুলে দেওয়া হলো!

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, সোমবার