২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

১লা বৈশাখে গ্রাহকদের মিষ্টি নয়,চারাগাছ উপহার সাগরদিঘিতে।

নিজস্ব সংবাদদাতা : সাগরদিঘী স্টেশন সংলগ্ন এলাকায় মুদির দোকান রয়েছে সাগরদিঘীর অন্যতম সমাজসেবক ও প্রকৃতিপ্রেমী সঞ্জীব দাসের। নতুন বছরের শুরুতে যেখানে প্রায় সব দোকানেই গ্রাহকদের দেওয়া হয় লাড্ডু, মিষ্টি সেখানে সবুজ পরিবেশ গড়ে তোলার বার্তা দিতেই গ্রাহকদের বিভিন্ন প্রজাতির চারাগাছ উপহার সঞ্জীবের। থানার পাশেই রয়েছে সঞ্জীবের মেজো দাদা সমর দাসের কাপড়ের দোকান সেখানেই দেওয়া হয় চারাগাছ। এর আগে হয়তো এরকম উদ্যোগ কোথাও দেখা যায়নি, এই অভুতপূর্ব উদ্যোগকে সাধুবাদ জানাই সকলে এবং আনন্দসহকারে সেই উপহার সকলে বাড়ি নিয়ে যান। প্রকৃতিপ্রেমী সঞ্জীব দাস বলেন “আমরা প্রায় এরকম কর্মসূচী করেই থাকি মানুষকে পরিবেশ সম্বন্ধে সচেতন করার উদ্দেশ্য নিয়ে। আজকের এই উদ্যোগ একটু অন্যরকম, এভাবে পরিবেশের জন্য কাজ করতে পেরে ভালো লাগছে। আগামীদিনে এভাবেই বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাবো। “

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

১লা বৈশাখে গ্রাহকদের মিষ্টি নয়,চারাগাছ উপহার সাগরদিঘিতে।

আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, বুধবার