মাদারিহাট: জলদাপাড়া জাতীয় উদ্যান সংলগ্ন এলাকায় মাঝেমধ্যেই অজগর উদ্ধারের ঘটনা ঘটে। তবে শুক্রবার মধ্য মাদারিহাটে প্রায় ১৬ ফুট লম্বা একটি বিশালাকার ভারতীয় রক পাইথন উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে কয়েকজন বাসিন্দা লোকালয়ের মধ্যে বিশাল অজগরটিকে দেখতে পান। সাপটির আকার দেখে আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। খবর দেওয়া হয় বনদপ্তরে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন জলদাপাড়া বনবিভাগের বনকর্মীরা। বিশালাকার সাপটিকে উদ্ধার করতে যথেষ্ট বেগ পেতে হয় বনকর্মীদের। দীর্ঘ চেষ্টার পর নিরাপদে অজগরটিকে উদ্ধার করা সম্ভব হয়।বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া অজগরটি সুস্থ রয়েছে। পাতত সেটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরে জলদাপাড়া জাতীয় উদ্যানের গভীর জঙ্গলে উপযুক্ত পরিবেশে অজগরটিকে ছেড়ে দেওয়া হবে। জলদাপাড়া সংলগ্ন লোকালয়ে এত বড় অজগরের উপস্থিতি নতুন করে নজর কেড়েছে বাসিন্দা ও বনপ্রেমীদের।
১৮ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ১ ভাদ্র ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 




















