২৮ নভেম্বর ২০২৬, শনিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

দু’মাসের ভাই, বাবাহারা সংসার! মায়ের লড়াই পেরিয়ে বিগ বসের আলোয় রাজবীর

শিলিগুড়ি: বাবাকে হারিয়ে তখন তাঁর বয়স খুবই কম। কোলে মাত্র দু’মাসের ছোট ভাই। দুই সন্তানকে মানুষ করার কঠিন দায়িত্ব একাই কাঁধে তুলে নিয়েছিলেন মা ঋতা দে। সেই কঠিন পরিস্থিতি পেরিয়েই মায়ের হাত ধরে স্বপ্নের পথে এগিয়ে চলা। শিলিগুড়ির বিধান মার্কেটের ছোট্ট শুভম আজ বিগ বস বাংলার পরিচিত মুখ রাজবীর দে। ছেলের এই সাফল্যের নেপথ্যে লুকিয়ে থাকা লড়াই, ত্যাগ আর স্বপ্নের কথা জানালেন মা ঋতা দে।
ছোটবেলায় পড়াশোনায় যথেষ্ট মেধাবী ছিলেন রাজবীর। বাবার ইচ্ছা ছিল, ছেলে রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করুক। স্বামীর সেই ইচ্ছাকে সম্মান জানিয়ে মামাবাড়ির সহযোগিতায় তাঁকে কোচবিহার রামকৃষ্ণ মিশনে ভর্তি করান ঋতা দেবী। মাধ্যমিক পর্যন্ত সেখানে পড়ার পর শিলিগুড়িতে ফিরে তরাই তারাপদ আদর্শ বিদ্যালয় থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণি এবং শিলিগুড়ি কলেজে উচ্চশিক্ষা সম্পন্ন করেন।
তবে ক্লাস নাইন-টেন থেকেই মডেলিং ও অভিনয়ের প্রতি আকর্ষণ তৈরি হয় তাঁর। মায়ের ইচ্ছা ছিল প্রতিষ্ঠিত জীবনের পথে এগিয়ে যাক ছেলে। কিন্তু রাজবীরের স্বপ্ন ছিল মুম্বই। শেষ পর্যন্ত ছেলের ইচ্ছার পাশে দাঁড়ান মা। কোনও আনুষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই নিজের চেষ্টায় শুরু হয় তাঁর লড়াই।
২০১৭ সালে পিটার ইংল্যান্ড মিস্টার ইন্ডিয়া প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন রাজবীর। ২০২০ সালে অভিনয়জগতে পথচলা শুরু। ‘কসৌটি জিন্দেগি কে ২’, ‘উড়ান’-সহ একাধিক হিন্দি ধারাবাহিক ও ওয়েব সিরিজে কাজ করেছেন। ২০২৩ সালে ‘এমটিভি রোডিজ: কর্ম ইয়া কাণ্ড’-এ অংশ নিয়েও নজর কাড়েন। সম্প্রতি বিগ বস বাংলার প্রথম ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে প্রবেশ করে নতুন করে চর্চায় উঠে এসেছেন তিনি।
বিগ বসের পারিবারিক সপ্তাহে ছেলের সঙ্গে দেখা করতে গিয়ে ঋতা দেবী তাঁকে মাথা ঠান্ডা রেখে নিজের খেলায় মন দেওয়ার পরামর্শ দেন। নন্দিনীকে নিয়েও সম্পর্কের ভাবনা সরিয়ে আপাতত খেলায় মন দিতে বলেন।
মায়ের স্বপ্ন, আগামী দিনে ধারাবাহিক, বড় রিয়ালিটি শো এবং সিনেমায় আরও সাফল্য অর্জন করুক ছেলে। বাবাকে হারানোর শোক থেকে মায়ের একার লড়াই, আর সেখান থেকে মুম্বইয়ের গ্ল্যামার দুনিয়া—রাজবীরের এই যাত্রা আসলে এক মায়ের অদম্য সাহস এবং সন্তানের স্বপ্নপূরণের গল্প

সাহাপুরে ত্রাসের রাজ! ধরা পড়তেই হাফপ্যান্টে কোমরে দড়ি দিয়ে আকাশকে ঘোরাল পুলিশ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

দু’মাসের ভাই, বাবাহারা সংসার! মায়ের লড়াই পেরিয়ে বিগ বসের আলোয় রাজবীর

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, শনিবার