২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩

ডাকাত সন্দেহের জেরে এক ব্যক্তিকে গাছে বেঁধে বেধড়ক মারধর করল গ্রামবাসীরা

নিজস্ব সংবাদদাতা : ডাকাত সন্দেহের জেরে এক ব্যক্তিকে গাছে বেঁধে বেধড়ক মারধর করল গ্রামবাসীরা। পরে পুলিশের হাতে তুলে দেয় ওই ব্যক্তিকে। ঘটনাটি ঘটেছে গোঘাটের থানার ভাদুর অঞ্চলের মিরগা এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনা সূত্রপাত শুক্রবার ভোরে। গ্রামবাসীরা চার ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখেন তাদের গ্রামে। তাদেরকে ধাওয়া করলেই চারজনের মধ্যে তিনজন দৌড়ে পালায়। একজনকে ধরে ফেলে গ্রামবাসীরা তার পরেই শুরু হয় তার ওপরে অমানবিক অত্যাচার।স্থানীয় সূত্রে খবর, ওই এলাকায় কিছুদিন আগে একটি বাড়িতে চুরি হয়। তারপর থেকে গ্রামবাসীরা রাতে পাহারা দিচ্ছিলেন। এলাকায় বিভিন্ন ধরনের মানুষের আনাগোনা ছিল বলে জানা যায়। শুক্রবার ভোরে ওই এলাকায় চারজনকে ঘোরাফেরা করতে দেখেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের সন্দেহ করে তাদের কাছে গেলে তিনজন দৌড়ে পালায়। ওই সময় আর একজন মাঠের মধ্যে লুকিয়ে পড়ে তখন গ্রামবাসীরা তাকে ঘিরে ফেলে।এরপর তাকে একটি গাছে বেঁধে ব্যাপক মারধর করে এলাকাবাসীরা। স্থানীয় এক বাসিন্দা জানান, এলাকায় চুরির ঘটনা বাড়তে থাকায় নিজেরাই তৎপর হয়েছিলেন গ্রামের সুরক্ষার জন্য। প্রতি রাতে তারা পাহারা দিচ্ছিলেন এলাকা জুড়ে। শুক্রবার ভোররাতে তারা দেখতে পান চার ব্যক্তিকে। তাদেরকে ধরতে গেলে তিনজন পালিয়ে যান এবং একজন লুকিয়ে পড়েন ধান ক্ষেতের মধ্যে। ধান খেত জুড়ে স্থানীয় বাসিন্দারা খোঁচাখুঁচি করলে তাদের হাতে ধরা পড়েন ওই ব্যক্তি।উত্তেজিত জনতা তাকে একটি তেঁতুল গাছের সঙ্গে বেঁধে রাখে। এবং খবর দেওয়া হয় পুলিশকে। গোঘাট থানার পুলিশ খবর পেয়ে ঘটনস্থলে আসে। পুলিশ এসে ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে আটক করে নিয়ে যায় গোঘাট থানায়। পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তি বাঁকুড়ার বাসিন্দা। তাকে হাসপাতালে নিয়ে আসা হয় প্রাথমিক চিকিৎসার জন্য। পরবর্তীতে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য।

বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট -এর সংবর্ধনা সভা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ডাকাত সন্দেহের জেরে এক ব্যক্তিকে গাছে বেঁধে বেধড়ক মারধর করল গ্রামবাসীরা

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, শনিবার