১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ৩১ আষাঢ় ১৪৩৩

সবথেকে বেশি হিংসাত্মক উগ্র হিন্দুত্ববাদ : উর্মিলা

নতুন গতি নিউজ ডেস্ক: সদ্য কংগ্রেসে যোগ দেওয়া অভিনেত্রী ঊর্মিলা মাতোন্ডকরের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হল। শনিবার তাঁর বিরুদ্ধে মুম্বইয়ের একটি থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপির সুরেশ নাখুয়া। অভিযোগ, হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত করেছেন রাজনীতিক-অভিনেত্রী।

উর্মিলা বলেছেন, নরেন্দ্র মোদীর নেতৃত্বে হিন্দুধর্ম সবথেকে বেশি হিংসাত্মক হয়ে উঠেছে। তিনি বলেন, যে ধর্ম সবথেকে বেশি শান্তিপ্রিয় ছিল, সেই ধর্মই আজ হিংসাত্মক হয়ে উঠেছে। তিনি বলেন, ‘নরেন্দ্র মোদী সরকারের আমলে এটাই আমি সবথেকে বেশি ঘৃণা করি।স্বামীর পরিচয় নিয়েই বারবার কটাক্ষের মুখের পড়তে হচ্ছে উর্মিলাকে৷ এমনকী উইকিপিডিয়ায় উর্মিলার নাম বদলে কেউ বা কারা করে দিয়েছে মরিয়াম আখতার মীর, বলা হয়েছে মহসিনের সঙ্গে নিকাহ-র পর বদলেছে তাঁর নাম৷ উর্মিলার ধর্মও পাল্টে মুসলিম করে দেওয়া হয়েছে৷

উল্লেখ্য, বছর কয়েক আগে এক কাশ্মীরি ব্যবসায়ীকে বিয়ে করেন উর্মিলা।তিনি কংগ্রেসে যোগ দেওয়ার পর থেকেই এক সময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী উর্মিলাকে নিয়ে শুরু হয় ট্রোল।  তিনি কংগ্রেসে যোগ দেওয়ার পরই অনেক বলতে থাকেন তিনি নাকি ধর্মান্তরিত হয়েছেন। ফেসবুকে ট্রোলও শুরু হয়ে যায়।

সর্বাধিক পাঠিত

এমবাপে–দেম্বেলেদের ফ্রান্সকে থামাবে কে?

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

সবথেকে বেশি হিংসাত্মক উগ্র হিন্দুত্ববাদ : উর্মিলা

আপডেট : ৭ এপ্রিল ২০১৯, রবিবার