নিজস্ব সংবাদদাতা: আপার বাগডোগরাতে তুমুল অশান্তি তৃণমূল এবং বিজেপীর মধ্যে।আহত সাতজন।আপার বাগডোগরার সাইচরন হাই ইষ্কুলে সকাল বেলায় দুই এবং পাচ নম্বর বুথে ভোট দিতে আসা এক ভোটারকে বাধা দেয় বিজেপীর কিছু কর্মী এবং সমর্থকেরা।ওই ভোটার সরে গিয়ে তৃণমূল কংগ্রেসের সমর্থকদের খবর দেন।তখন তৃণমূল কংগ্রেসের সমর্থকেরা এসে হামলা করে বিজেপী সমর্থকদের উপর। দুপক্ষের মধ্যে প্রথমে হাতাহাতি এবং পরে শুরু হয় প্রচণ্ড মারামারি।তৃনমুল সমর্থকেরা বিজেপী সমর্থকদের তাড়া করলে পুলিশ এসে অবস্থার সামাল দেয়।বিজেপী সমর্থকদের অভিযোগ তৃণমূল সরকার নিজেদের জোর খাটিয়ে চলেছে সরকারে আছে বলে।অন্যদিকে তৃণমূল কংগ্রেস সমর্থকদের অভিযোগ বিজেপী নাটক করে ভোটারদের নিজেদের দিকে টানছে।
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 

















