২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

অক্সিজেন না পেয়ে মারা গেলেন ২২ জন করোনা রোগী নাসিকের এক হাসপাতালে

নতুন গতি নিউজ ডেস্ক: নাসিকের এক হাসপাতালে অক্সিজেন না পেয়ে মারা গেলেন ২২ জন করোনা রোগী। হাসপাতাল চত্বরেই অক্সিজেন ট্যাঙ্কারে লিক হওয়ায় প্রায় ৩০ মিনিট বন্ধ হয়ে যায় অক্সিজেন সরবরাহ। তাতেই অক্সিজেন না পেয়ে রোগীদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রক।

নাসিকের জাকির হুসেন হাসপাতালের ঘটনা। ঘটনার সময় অন্তত ১৭১ জন রোগীর চিকিৎসা চলছিল ওই হাসপাতালে। এরমধ্যে ৩১ জন রোগীকে অন্য হাসপাতালে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হলেও বাকিরা হাসপাতালেই ছিলেন। হাসপাতাল সূত্রে খবর, মৃত রোগীদের মধ্যে ১০ জন ঘটনার সময় ভেন্টিলেশনে ছিলেন। তাঁরা প্রত্যেকেই এই ঘটনায় মারা গিয়েছেন।

এব্যাপারে মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপীকে উদ্ধৃত করেছে সংবাদ সংস্থা এএনআই। তিনি বলেন, নাসিকের ওই হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা চলছিল। ভেন্টিলেশনেও ছিলেন ১০ জন রোগী। অক্সিজেনে ঘাটতির কারণেই তাদের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।

নাসিকের পুরনিগমের কমিশনার কৈলাস যাদবও জানিয়েছেন, হাসপাতালে অক্সিজেন লিকের কারণে প্রায় ৩০ মিনিট বন্ধ রাখতে হয়েছিল অক্সিজেন সরবরাহ। তার ফলে অক্সিজেন না পেয়েই ভেন্টিলেশনে থাকা রোগীদের মৃত্যু হতে পারে।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

অক্সিজেন না পেয়ে মারা গেলেন ২২ জন করোনা রোগী নাসিকের এক হাসপাতালে

আপডেট : ২১ এপ্রিল ২০২১, বুধবার