আজিজুর রহমান,গলসি : গলসি ২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সম্প্রীতি মিছিল করা হল। মিছিলটি ব্লক তৃণমূল কার্যালয় থেকে শুরু হয়ে গলসি বাজার পরিক্রমা করে। মিছিলে নেতৃত্ব দেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ সাবির উদ্দিন আহম্মেদ। জানা গেছে, তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জ্জীর নির্দেশে রাজ্য জুড়ে শুরু ওই সম্প্রীতি মিছিল শুরু হয়েছে। মিছিলে তৃণমূল কর্মীদের সাথে যোগদেন এলাকার বেশ কিছু ইমাম ও পুরোহিত। তারা সকল ধর্মের মানুষের প্রতি সংহতির বার্তা দেন। সাবির জানিয়েছেন, তিনি সদ্য ব্লক সভাপতি মনোনীত হয়েছেন। ব্লকের সকল কর্মীদের নিয়ে এই তার প্রথম মিছিল। যেখানে বহু মহিলা সহ হাজার হাজার তৃণমূল কর্মী যোগদান করেছেন। বিজেপির উদ্দেশ্যে তিনি বলেন, যদি এই বাংলায় তারা দাঙ্গা লাগাতে চাই, তাহলে তৃণমূল কর্মী ও সাধারণ মানুষকে এক হয়ে তার প্রতিবাদ করতে অনুরোধ করবো।
২৪ জুন ২০২৬, বুধবার, ৯ আষাঢ় ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 













