০৮ জুন ২০২৬, সোমবার, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
০৮ জুন ২০২৬, সোমবার, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিশ্ব পরিবেশ দিবসে রাজনগর থানায় বৃক্ষরোপণ কর্মসূচি, পরিবেশ রক্ষায় বার্তা পুলিশের

খান আরশাদ, বীরভূম :

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজনগর থানা চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হল। পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয় বীরভূম জেলা পুলিশের উদ্যোগে ও রাজনগর থানার ব্যবস্থাপনায়।

উল্লেখ্য, দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে শুরু হওয়া ‘একটি গাছ মায়ের নামে’ কর্মসূচি বর্তমানে দেশজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। সেই কর্মসূচির অঙ্গ হিসেবেই পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হচ্ছে। পরিবেশ রক্ষার এই উদ্যোগকে আরও বিস্তৃত করতে রাজ্য প্রশাসনের পক্ষ থেকেও বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এই উপলক্ষে রাজনগর থানা চত্বরে বিভিন্ন প্রজাতির ফলজ ও ছায়াদানকারী গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচিতে উপস্থিত পুলিশ আধিকারিকরা পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের গুরুত্ব তুলে ধরেন এবং প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান।

রাজনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক (ওসি) অঙ্কুশ মণ্ডলের নির্দেশে আয়োজিত এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন এসআই তপন দাস, এএসআই পুলক কুমার হাজরা, এএসআই মদন সরকার, এএসআই সুনীল মূর্মু সহ থানার অন্যান্য পুলিশকর্মী ও সিভিক ভলেন্টিয়াররা। সকলে মিলে গাছের চারা রোপণ করে পরিবেশ রক্ষার শপথ নেন।

পরিবেশ দূষণ ও বিশ্ব উষ্ণায়নের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। তাই শুধু একটি দিন নয়, সারা বছর জুড়েই পরিবেশ রক্ষায় সচেতন থাকার বার্তা দেওয়াই এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পুলিশের পক্ষ থেকে। রাজনগর থানার পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারাও।

সুজাপুরের মাটিতে প্রথমবার বিশেষজ্ঞ চক্ষু পরিষেবা, উপকৃত হবেন হাজারো মানুষ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বিশ্ব পরিবেশ দিবসে রাজনগর থানায় বৃক্ষরোপণ কর্মসূচি, পরিবেশ রক্ষায় বার্তা পুলিশের

আপডেট : ৭ জুন ২০২৬, রবিবার