১৬ জুন ২০২৬, মঙ্গলবার, ৩২ জ্যৈষ্ঠ ১৪৩৩
১৬ জুন ২০২৬, মঙ্গলবার, ৩২ জ্যৈষ্ঠ ১৪৩৩

জলপাইগুড়ির ডুয়ার্সে, হাতির ছবি ক্যামেরাবন্দী করতে গিয়ে প্রাণ গেল এক বাংলাদেশি পর্যটকের

মহঃজামাল উদ্দিন, নতুন গতি, জলপাইগুড়ি:

পুলিশ সূত্রে খবর, শুক্রবার বিকেলের দিকে জলপাইগুড়ির ডুয়ার্সের জঙ্গল সাফারি থেকে ফেরার পথে হাতির হামলার মুখে পড়েন উদ্দিষ্ট এক বাংলাদেশি পর্যটক। জানা গেছে, গাড়িতে ফেরার সময় দুই পাশে জঙ্গলে ঘেরা চাপমারির রাস্তার ওপরে চন্দ্রচূড় ওয়াচ টাওয়ার সংলগ্ন একটি জায়গায় একটি দাঁতাল হাতিকে দেখতে পান সায়মন। এরপরই খুব কাছ থেকে ওই হাতির ছবি তুলতে যান তিনি।

এসময় হাতিটি তাড়া করে তাকে শুঁড়ে পেচিয়ে ওপরের দিকে ছুড়ে মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই পর্যটকের।
বন্ধুদের সাথেই জলপাইগুড়িতে জঙ্গলে বেড়াতে এসেছিলেন মৃত সায়মন এবং জলং এর একটি রিসর্টে উঠেছিলেন তারা। মূলত জঙ্গল সাফারির জন্য তারা প্রত্যেকেই লাটাগুড়িতে আসেন। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান নাগরাকাটা থানার পুলিশ। লাশটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

হাতির হামলায় বাংলাদেশি পর্যটকের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন ও পর্যটন মন্ত্রী গৌতম দেব। উভয়েই এই ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ বলে আখ্যায়িত করেছেন।

সাড়ে তিন মাস পরে ইরানের সঙ্গে ‘শান্তি চুক্তি’ সম্পন্ন করলো ট্রাম্প

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

জলপাইগুড়ির ডুয়ার্সে, হাতির ছবি ক্যামেরাবন্দী করতে গিয়ে প্রাণ গেল এক বাংলাদেশি পর্যটকের

আপডেট : ২৬ জানুয়ারী ২০১৯, শনিবার