২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

রণক্ষেত্রের চেহারা নিল বউবাজার! বেধড়ক মার খেলেন তৃণমূল কাউন্সিলর মহম্মদ জসিমুদ্দিন

কলকাতা: শুক্রবার বেধড়ক মার খেলেন ৩৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মহম্মদ জসিমুদ্দিন। এরপরই রণক্ষেত্রের চেহারা নিল কলকাতার বউবাজার এলাকা।

জানা গেছে, স্কুটারে জাকারিয়া স্ট্রিটে যাচ্ছিলেন তৃণমূল কাউন্সিলরের ভাই। সেই সময় নীরজ নামে এক ব্যক্তিকে ধাক্কা মারার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় হাতাহাতি। প্রাণ বাঁচিয়ে একটি বাড়িতে ঢুকে পড়েন তিনি। সেখান থেকেই দাদা জসিমুদ্দিনকে ফোন করেন। তৃণমূল কাউন্সিলর বউবাজার থানায় জানিয়ে ঘটনাস্থলে পৌঁছান অনুগামীদের নিয়ে। জসিমুদ্দিনের অভিযোগ সেখানে তাঁকে মারধর করেছেন ৪৩ নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর আয়েষা কানিজের অনুগামীরা।

সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে নির্দল। ঘটনায় এখনও পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সর্বাধিক পাঠিত

ইভিএম বিতর্কে উত্তপ্ত খয়রাশোল, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে জখম জওয়ান, গ্রেপ্তার ৩

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

রণক্ষেত্রের চেহারা নিল বউবাজার! বেধড়ক মার খেলেন তৃণমূল কাউন্সিলর মহম্মদ জসিমুদ্দিন

আপডেট : ১৬ এপ্রিল ২০২২, শনিবার