সেখ সামসুদ্দিন : ১৬ ডিসেম্বরঃ পরপর দুইটি পর্বে ছয় মাস করে ২০ জন টিবি রোগীকে নিউট্রিশন সাপোর্ট পর আবারও তৃতীয় পর্যায়ে ছয় মাসের জন্য ২০ জন রোগীর দায়িত্ব নিলেন প্রবাসী চিকিৎসক ডাঃ বুদ্ধদেব দাঁ। তার আর্থিক সহযোগিতায় যক্ষ্মা রোগীদের পুষ্টিকর খাদ্য প্রদান কর্মসূচী তৃতীয় পর্যায়ে প্রথম মাসের শুরু হল। আমেরিকার লাস ভেগাস ইউনিভার্সিটি অফ নিভাডা মেডিকেল কলেজের অধ্যাপক ও কার্ডিওলজি বিভাগের ডিরেক্টর প্রবাসী বাঙালি চিকিৎসক মেমারির কৃতী সন্তান ডাঃ বুদ্ধদেব দাঁ-র আর্থিক সহযোগিতায় স্থানীয় প্রতিনিধি সেখ সামসুদ্দিনের ব্যবস্থাপনায় মেমারি হাসপাতালে তৃতীয় পর্যায়ের প্রথম দফায় ২০ জন যক্ষ্মা রোগীকে পুষ্টিকর খাদ্য প্রদান করা হয়। উপস্থিত ছিলেন মেমারি ১ পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ সেখ আব্দুল হাকিম, প্রবাসী চিকিৎসক প্রতিনিধি ও সমাজসেবী সেখ সামসুদ্দিন, সামসদ আলম পরী, যক্ষ্মা বিভাগের দায়িত্বপ্রাপ্ত অভিষেক ব্যানার্জী ও দুই স্বাস্থ্যকর্মী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজকের কর্মসূচিতে ২০ জন যক্ষ্মা রোগীর হাতে খাদ্যদ্রব্য তুলে দেওয়া হয়। খাদ্যদ্রব্যের মধ্যে আছে ১ কেজি সোয়াবিন, ১ লিটার সরিষা তেল, ৫০০ গ্রাম মসুর ডাল, ৫০০ গ্রাম মুগ ডাল, ২৫০ গ্রাম ছোলা, ২৫০ গ্রাম বাদাম ও ৩০ টি ডিম। এই খাদ্যদ্রব্যের প্যাকেট রোগীদের হাতে তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ। উপস্থিত সকলে এলাকার সমাজ সচেতন মানুষদেরও যক্ষ্মা রোগীদের পাশে দাঁড়াতে এগিয়ে আসার আহ্বান জানান ও প্রবাসী চিকিৎসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
২৩ জুন ২০২৬, মঙ্গলবার, ৮ আষাঢ় ১৪৩৩
BREAKING :
তৃতীয় পর্যায়ে যক্ষ্মা রোগীদের নিউট্রিশন সাপোর্ট প্রবাসী চিকিৎসকের
-
নতুন গতি - আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, বুধবার
- 16
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder














