৩১ মে ২০২৬, রবিবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
৩১ মে ২০২৬, রবিবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

ক্লান্ত মমতা কালীঘাটে আজ আবার বিধায়কদের নিয়ে মিটিং ডেকেছেন

দেবজিৎ মুখার্জি, কলকাতা: একাধিক বিধায়কের সই জাল করে বিধানসভায় জমা দেওয়ার মতো কলঙ্কজনক ঘটনায় তৃণমূলের উপর সর্বত্র ধিক্কার জানানো হচ্ছে। এদিকে দলের বহু বিধায়ক দলের বিরুদ্ধে বিদ্রোহী। এই সবটা নিয়ে উদ্বিগ্ন মমতা আজ আবার মিটিং ডেকেছেন। এর মধ্যেই প্রশ্ন উঠেছে, যেভাবে দলের বিধায়কদের নিয়ে বিভিন্ন মহলে নানা প্রশ্ন, জল্পনা তৈরি হয়েছে তাতে আজকের বৈঠকে কতজন দলীয় বিধায়ক যোগ দিতে আসবেন সেই প্রশ্নও রয়েছে।

বারবার সৌজন্যের নাম করে এর মধ্যে একাধিক বিধায়ক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছেন। দেখা করেছেন অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসুর সঙ্গেও। ফলে এই পরিস্থিতিতে কতজন বিধায়ক দলবদল করতে চাইছেন, সেদিকেও নজর রাখছেন তৃণমূল নেত্রী। ফলে তাঁদের মধ্যে কতজন আদৌ আজকের বৈঠকে আসবেন, সেদিকে স্বাভাবিকভাবেই নজর থাকবে।

এর মধ্যে দলের বিধায়কদের সই কাণ্ড নিয়ে যে কেলেঙ্কারির আশঙ্কা থেকে সিআইডি তদন্ত শুরু করেছে, তা নিয়েও দলীয় সিদ্ধান্ত নির্দিষ্ট করে বার্তা দিতে পারেন মমতা। ইতিমধ্যে সই নিয়ে বিতর্কে বিরোধী দল হিসাবে তৃণমূলের মর্যাদা পাওয়া নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। বিধায়কদের মধ্যে অনেকেই আশঙ্কা প্রকাশ করে বলেছেন যে তাঁদের সই জাল করা হয়েছে। ফলে কাদের সই কারা জাল করল, এই নিয়ে প্রশ্নের মধ্যেই আজ কালীঘাটের বৈঠক। দলের বিধায়কদের মধ্যে কারা সইয়ের দিন হাজির ছিলেন, কারা ছিলেন না, তা নিয়ে টানাপোড়েন তৈরি হয়েছে। তদন্তের মাধ্যমে ঘটনার মূলে পৌঁছতে চাইছেন তদন্তকারীরা।

বিখ্যাত গায়ক আদনান সামি ভারতীয় না পাকিস্তানী সংসয় কাটছে না

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ক্লান্ত মমতা কালীঘাটে আজ আবার বিধায়কদের নিয়ে মিটিং ডেকেছেন

আপডেট : ৩১ মে ২০২৬, রবিবার