নতুন গতি ওয়েব ডেস্ক: পাঁচদিনের মাথায় ফের বাড়ল ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম। ২৫ টাকা বেড়ে আজ থেকে কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডারের দাম হল ৮৪৫ টাকা ৫০ পয়সা। এনিয়ে একমাসের মধ্যে চারবার বাড়ল রান্নার গ্যাসের দাম। গত তিনমাসে এলপিজি-র দাম বেড়েছে ২২৫ টাকা। রান্নার গ্যাসের পাশাপাশি বেড়েছে বাণিজ্যিক গ্যাসের দামও। ৯৭ টাকা ৫০ পয়সা বেড়ে আজ থেকে কলকাতায় ১৯ কেজি সিলিন্ডারের দাম হল ১৬৮১ টাকা ৫০ পয়সা। একে ভারতে সর্বকালীন রেকর্ড ছুঁয়েছে পেট্রোল ও ডিজেলের দাম। তার ওপর এইভাবে রান্নার গ্যাসের দাম বেড়ে চলায় সাধারণ মানুষের মাথায় হাত।
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
BREAKING :
এবার রান্নার গ্যাস সিলিন্ডার মিলবে ৮৪৫.৫০ টাকায়, আবারও বাড়ল ২৫ টাকা দামবৃদ্ধিতে নাজেহাল সাধারণ মানুষ
-
নতুন গতি - আপডেট : ১ মার্চ ২০২১, সোমবার
- 8
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






















