২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩

পটনায় তরুণীকে পুড়িয়ে মারল ইভটিজাররা, দেহ নিয়ে অবরোধ পরিবারের

নতুন গতি ডিজিটাল ডেস্ক: বিহারে এই নিয়ে সপ্তমবারের মুখ্যমন্ত্রী হচ্ছেন নীতীশ কুমার। আর ঠিক তাঁর শপথগ্রহণের আগে পটনায় ২০ বছরের এক তরুণীকে পুড়িয়ে মারল ইভটিজাররা। দোষীদের গ্রেফতারের দাবিতে মৃতদেহ নিয়ে পথ অবরোধ আত্মীয়-পরিজনদের। গ্রেফতার এক অভিযুক্ত। পরিবারের অভিযোগ, বৈশালীর বাসিন্দা ওই তরুণীকে উত্যক্ত করত প্রতিবেশী দুই ভাই। প্রতিবাদ করায়, তরুণীর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় তারা। পরে হাসপাতালে মৃত্যু হয় ওই তরুণীর। এরপরই মৃতদেহ নিয়ে পটনার কার্গিল চকে পথ অবরোধ করেন তরুণীর আত্মীয়-পরিজনেরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

পটনায় তরুণীকে পুড়িয়ে মারল ইভটিজাররা, দেহ নিয়ে অবরোধ পরিবারের

আপডেট : ১৭ নভেম্বর ২০২০, মঙ্গলবার