স্পোর্টস ডেস্ক: সেপ্টেম্বরে ফিরতে চলেছে আইএফএ শিল্ড। আইএফএ মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মোহামেডান এসসি-কে নিয়ে ছয় দলের একটি টুর্নামেন্টের পরিকল্পনা করেছে।
আইএফএর পরিকল্পনা হলো সেপ্টেম্বরের শেষের দিকে টুর্নামেন্টটি শুরু করা এবং আসন্ন আইএসএল মরসুম শুরু হওয়ার আগেই তা শেষ করা।
সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে আইএসএল অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে শুরু হবে বলে আশা করা হচ্ছে।
আইএফএ-র সূত্র অনুযায়ী, তারা আগের আসরের মতোই ছয়টি দল নিয়ে টুর্নামেন্টটি শুরু করার পরিকল্পনা রয়েছে আইএফএ-র। দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হবে এবং গ্রুপ বিজয়ীরা ফাইনালে মুখোমুখি হবে। কলকাতার তিনটি বড় দল—বর্তমান চ্যাম্পিয়ন মোহনবাগান এসজি, ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল এফসি এবং মোহামেডান এসসি থাকবে। তাছাড়া থাকবে আইএসএল ক্লাব এবং ইন্ডিয়ান ফুটবল লিগের (আইএফএল) দলগুলোও।
ভেন্যুগুলো এখনো নির্ধারিত হয়নি, তবে বর্তমান পরিকল্পনা অনুযায়ী গ্রুপ পর্বের অধিকাংশ ম্যাচ কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে এবং ফাইনাল ম্যাচটি বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হবে।
নতুন গতি 
























