১৮ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ১ আশ্বিন ১৪৩৩

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির জেরে আমদানিকৃত মুদ্রাস্ফীতির ধাক্কা খাওয়ার মুখে দেশের অর্থনীতি

নিজস্ব সংবাদদাতা : বিশ্বব্যাপী অপরিশোধিত তেলের দামের ঊর্ধ্বমুখী গ্রাফের মাঝেই সর্বকালীন রেকর্ড ভেঙে পতন ভারতীয় মুদ্রার৷ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির জেরে আমদানিকৃত মুদ্রাস্ফীতির ধাক্কা খাওয়ার মুখে দেশের অর্থনীতি৷ আর তা হলে দেশের বাণিজ্য ও চলতি হিসাবের ঘাটতি আরও বাড়বে৷ এই পরিস্থিতিতে দেশের ইতিহাসে ভারতীয় মুদ্রার অবমূল্যায়ন আর কোনওদিন এই স্তরে পৌঁছায়নি৷ এদিন ডলার প্রতি ভারতীয় মুদ্রার মূল্য কমে দাঁড়ায় ৭৬.৯৬৷ গত শুক্রবার ডলার বদলে ভারতীয় মুদ্রার মূল্য ছিল ৭৬.১৬৷

উল্লেখ্য, ভারত হল বিশ্বের তৃতীয় বৃহত্তম অপরিশোধিত তেল আমদানিকারক দেশ। এই আবহে জ্বালানির ক্রমবর্ধমান দাম ভারতীয় মুদ্রার মূল্য কমিয়ে দিচ্ছে৷ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলি রাশিয়ার তেল আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করার পরে সোমবার তেলের দাম ছয় শতাংশেরও বেশি বেড়েছে। ২০০৮ সালের পর সর্বোচ্চ দাম স্পর্শ করেছে অপরিশোধিত তেলের দাম। এদিকে ভারতীয় শেয়ার বাজার আজ আড়াই শতাংশেরও বেশি কমেছে। বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদ বিক্রি করায় এই হারে ধস নেমেছে শেয়ার বাজারে।

সর্বাধিক পাঠিত

ফুড ইন্সপেক্টরহীন ময়নাগুড়ি পুরসভা, খাদ্য সুরক্ষা নিয়ে প্রশ্ন

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির জেরে আমদানিকৃত মুদ্রাস্ফীতির ধাক্কা খাওয়ার মুখে দেশের অর্থনীতি

আপডেট : ৭ মার্চ ২০২২, সোমবার