১৯ এপ্রিল ২০২৬, রবিবার, ৫ বৈশাখ ১৪৩৩
১৯ এপ্রিল ২০২৬, রবিবার, ৫ বৈশাখ ১৪৩৩

সব্জির সাহায্যে ভুপেন হাজারিকার অবয়ব আঁকলেন শিক্ষক দিব‍্যেন্দু সাহা

নিজস্ব সংবাদদাতা, নতুন গতি, মেদিনীপুর: সব্জি দিয়ে ভুপেন হাজারিকার ছবি এঁকে নজর কাড়লেন শিক্ষক দিব‍্যেন্দু সাহা। মঙ্গলবার কালজয়ী গায়ক ভূপেন হাজারিকার জন্মদিন। এদিন নানা ভাবে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন তাঁর অনুরাগীরা। বিশেষ করে সমাজ মাধ‍্যমে তাঁর ছবি এঁকে এবং তাঁর গান গেয়ে শ্রদ্ধা জানিয়েছেন অনেকেই। এঁদের মধ‍্যে নানা ধরনের সব্জি ও সব্জির খোসা দিয়ে ভুপেন হাজারিকার অবয়ব এঁকে সবার নজর কেড়েছেন মেদিনীপুর সদর ব্লকের চুয়াডাঙ্গা হাইস্কুলের গণিতের সহ শিক্ষক শিল্পী দিব‍্যেন্দু সাহা। তিনি তাঁর শিল্প কর্মটির ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন।

তাঁর সেই ছবিতে কমেন্ট করে যেমন একাধারে গায়ককে শ্রদ্ধা জানিয়েছেন নেটিজেনেরা, তেমনি অভিনন্দন জানিয়েছেন দিব‍্যেন্দুবাবুকে। দিব‍্যেন্দুবাবু প্রায়শই বিভিন্ন ব‍্যক্তিকে শ্রদ্ধা জানাতে ও বিভিন্ন ঘটনার স্মরণে এই ধরনের শিল্প সৃষ্টি করে থাকেন।

একাই ২ ফ্রন্টে লড়াই, মাঠ কাঁপাচ্ছেন সামিম আহমেদ!

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

সব্জির সাহায্যে ভুপেন হাজারিকার অবয়ব আঁকলেন শিক্ষক দিব‍্যেন্দু সাহা

আপডেট : ৯ সেপ্টেম্বর ২০২০, বুধবার