২১ মে ২০২৬, বৃহস্পতিবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
২১ মে ২০২৬, বৃহস্পতিবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

‘শান্তিনিকেতন’এর বিরুদ্ধে এমন নোটিস এর আগে অন্তত ১৫ বার গেছে

দেবজিৎ মুখার্জি, কলকাতা: রাজ্যে পালাবদলের পর গত কয়েকদিনে শহরের একাধিক নির্মাণ নিয়ে অভিযোগ তুলে দেওয়া হয়েছে নোটিস, যার মধ্যে বেশ কয়েকটি বাড়ির মালিক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নোটিস গিয়েছে, তাঁর মা লতা বন্দ্যোপাধ্যায় ও ‘শান্তিনিকেতন’ বাড়িটির ঠিকানাতেও।

তবে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সম্পত্তি নিয়ে অভিযোগ নতুন নয়। কালীঘাট রোডে ফুটপাথ দখল করে পার্টি অফিস তৈরি নিয়ে অভিযোগ ওঠার পাশাপাশি অভিষেকের বাড়ি ও অফিসেও বেআইনি নির্মাণের অভিযোগ ওঠে। লিপস অ্যান্ড বাউন্ডসের হঠাৎ গজিয়ে ওঠা সম্পত্তিও ছিল পুরসভার নজরে। কিন্তু রাজনৈতিক প্রভাবের কারণেই বারবার সেই সব ফাইল ধামাচাপা পড়ে যায় বলে খবর পুরনিগমের বিল্ডিং বিভাগ সূত্রে। জানা গিয়েছে অন্তত ১৫ বার এমন অভিযোগ উঠেছে।

এই প্রসঙ্গে রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, “যেকোনও অবৈধ নির্মাণ দেখলেই পুরনিগম নোটিস পাঠাচ্ছে। যদি দেখা যায়, সরকারের অনুমতি না নিয়ে কোনও নির্মাণ করা হয়েছে, সরকারকে না জানিয়ে করা হয়েছে, তাহলে নোটিস দেওয়া হচ্ছে। সেই নোটিস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেও যেতে পারে, কোনও মিসেস মুখার্জির কাছেও যেতে পারে, মিস্টার ভট্টাচার্যের কাছেও যেতে পারে।” উল্লেখ্য, সম্প্রতি ১৮৮এ হরিশ মুখার্জি রোডের বাড়িতে অবৈধ নির্মাণের অভিযোগ তুলে নোটিস পাঠানো হয়েছে। সেই বাড়ির নামই শান্তিনিকেতন, যার মালিকানা রয়েছে ‘লিপস অ্যান্ড বাউন্ডস’এর নামে।

হালিশহর পৌরসভায় পৌর প্রতিনিধিদের গনইস্তফা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

‘শান্তিনিকেতন’এর বিরুদ্ধে এমন নোটিস এর আগে অন্তত ১৫ বার গেছে

আপডেট : ২১ মে ২০২৬, বৃহস্পতিবার