১৭ জুন ২০২৬, বুধবার, ১ আষাঢ় ১৪৩৩
১৭ জুন ২০২৬, বুধবার, ১ আষাঢ় ১৪৩৩

নবান্নে প্রসুনের সঙ্গে শুভেন্দুর সাক্ষাৎকার প্রমাণ করছে বাংলায় বড় বিনিয়োগ আছে

আনজুম মুনির, কলকাতা: শিল্প ক্ষেত্রে দীর্ঘদিনের খরা এবার কাটতে চলেছে বলেই অনেকে মনে করছেন। হাওড়ায় আমুল, সিঙ্গুরে টাটা আসছে – এটা ধরে নেওয়া যায়। এবার প্রসুনের হাত ধরে কি আসতে চলেছে? শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায় সিঙ্গাপুর-ভিত্তিক বহুজাতিক সংস্থা ‘ইউনিভার্সাল সাকসেস এন্টারপ্রাইজেস লিমিটেড’-এর চেয়ারম্যান। তাহলে কি বাংলায় এই সংস্থা বিনিয়োগ করবে? সেই চর্চা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী হওয়ার পরেই শুভেন্দু অধিকারী জানিয়েছেন, শিল্পায়ন ও কর্ম সংস্থানের দিকে জোর দেওয়া হবে। শুধু তাই নয়, আমূল রাজ্যে বিনিয়োগ করছে। গঙ্গার ওপারে দই কারখানা হবে। সেই কথাও জানা গিয়েছে। সেই আবহে এবার প্রসূন মুখোপাধ্যায়ের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক হল। এদিন শুভেন্দু অধিকারী নিজেই এক্স হ্যান্ডেলে এই বিষয়ে ছবি পোস্ট করে একটি বার্তা দিয়েছেন।

মুখ্যমন্ত্রী লিখেছেন, “সিঙ্গাপুর-ভিত্তিক বহুজাতিক সংস্থা ‘ইউনিভার্সাল সাকসেস এন্টারপ্রাইজেস লিমিটেড’-এর চেয়ারম্যান প্রসূন মুখোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ অত্যন্ত আনন্দদায়ক। তিনি আজ নবান্নে সৌজন্যমূলক সাক্ষাতে এসেছিলেন।” শুভেন্দু আরও লিখেছেন, “আমি এমন ফলপ্রসূ সহযোগিতার সম্পর্ক গড়ে তোলার অপেক্ষায় আছি, যা প্রবৃদ্ধি ও কৌশলগত উন্নয়নের সম্ভাব্য ক্ষেত্রগুলোকে উন্মোচন করবে। এর মাধ্যমে পশ্চিমবঙ্গের মানুষের জন্য নতুন সুযোগ সৃষ্টি ও এক উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব হবে।” পরিবর্তনের বাংলায় শিল্পক্ষেত্রে জোয়ার। হাওড়ার সাঁকরাইলে বড়সড় বিনিয়োগ করছে গুজরাটের সংস্থা আমূল। তৈরি হবে দেশের অন্যতম বৃহৎ দই উৎপাদন কেন্দ্র। শুধু হাওড়াতেই নয়, আগামিদিনে উত্তরবঙ্গেও ব্যবসা বাড়ানোর পরিকল্পনা সংস্থার আছে।

অভিষেকের PA সুমিত রায়ের বিরুদ্ধে জারি হলো গ্রেফতারি প্ররোয়ানা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

নবান্নে প্রসুনের সঙ্গে শুভেন্দুর সাক্ষাৎকার প্রমাণ করছে বাংলায় বড় বিনিয়োগ আছে

আপডেট : ১৬ জুন ২০২৬, মঙ্গলবার