লুতুব আলি, নতুন গতি : সৃষ্টি সুধা সাহিত্য পত্রিকার সৃজন ধারা সংকলনের মোড়ক উন্মোচন কলকাতায়। ৯ ফেব্রুয়ারি শিয়ালদহ র কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে প্রকাশিত হল সৃষ্টি সুধা সাহিত্য পত্রিকার ২০২৫ সালের ঐতিহাসিক দৃষ্টান্তমূলক সৃজনধারা সংকলনের শুভ মোড়ক উন্মোচন ও প্রকাশনী অনুষ্ঠান। লেখনি প্রকাশনের অনবদ্য তৎপরতায় সৃজনধারা সংকলন প্রকাশ পেল। সৃষ্টি সুধার ছত্রছায় একই সঙ্গে প্রকাশিত হল কবি দীপক কুমার সৌ মন্ডলের একক সংকলন দিয়া। ৬০ জন গুণী লেখক এর লেখনি সমৃদ্ধ হয়েছে এই সংকলনে। প্রতিষ্ঠাতা দীপঙ্কর বর্মন, যুগ্ম সম্পাদক দীনবন্ধু ঘোষ ও মোঃ মুরসালীন হকের সম্মিলিত প্রচেষ্টায় অনুষ্ঠানটি পূর্ণাঙ্গ রূপ পেয়েছে। প্রোজ্জ্বল রায়চৌধুরী, রাখি পাইক এডমিন অনুষ্ঠানের উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতি তো করেন বিশিষ্ট সাহিত্যিক ইমদাদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন কলম পত্রিকার সম্পাদিকা ও সিরিয়াল চিত্র পরিচালিকা অর্পিতা কামিল্যা। এছাড়াও বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলিষ্ঠ লেখক দেবব্রত মাজি। প্রায় অর্ধ শতাধিক কবি সাহিত্যিক, গুণীজনদের উজ্জ্বল উপস্থিতিতে অনুষ্ঠানটি বর্ণময় হয়ে ওঠে। সৃজনধারা সংকলন প্রকাশের সৃষ্টি শুধা সাহিত্য পত্রিকার উদ্দেশ্যে ইমদাদুল ইসলাম এর রচিত থিম সং বার বার ভেসে আসছিল, মুখরিত হচ্ছিল অনুষ্ঠান প্রাঙ্গণ। সৃজনধারা সংকলনে কলম ধরেছেন যে সমস্ত গুণী লেখক রা তাঁরা হলেন, দীপঙ্কর বর্মন, ইমদাদুল ইসলাম, মোঃ মফিজুল ইসলাম, কাকলি বিশ্বাস, রুজিনা বেগম, অপরাজিতা ঘোষ, প্রীতি সর্দার, প্রসূন বিশ্বাস, রাজু বৈরাগী, রাফিকফুজ্জামান খান, অসীম মন্ডল, স্ব. সু. স, বিমল চন্দ্র পাল, উজ্জ্বল মণ্ডল, সমর কুমার বোস, সামিউল ইসলাম, মিতালী বোস, সুশীল বন্দ্যোপাধ্যায়, সর্বেশ্বর মন্ডল, বরুণ চন্দ্র পাল, মাম্পি সরকার, অজয় মুখোপাধ্যায়, নীলাদ্রি রুজ, জয়দেব মাল, গৌতম পাল, রিয়া ভট্টাচার্য, সুজিত চৌধুরী, সুবীর কুমার ঘোষ, ডা: শ্যামল বৈদ্য, বিমল চন্দ্র পাল, প্রণব শিকদার, সুকুমার পয়রা, সাবিত্রী নন্দী, আব্দুল আসিফ, সোমা পাল, বিপ্লব মন্ডল, বিভাস দাস, শান্তি দাস, সুবল চন্দ্র দাস, রূপশ্রী সেনগুপ্ত, প্রদীপ কুমার সৌ মন্ডল, রিমা মাইতি, সুবীর দাস, গার্গী সরকার, কণিকা সরকার, ইন্দ্রানী চৌধুরী, ড. দেবব্রত মাজী, অশোক মন্ডল, স্মৃতি রেখা ঘোষ, প্রফুল্ল কুমার মন্ডল, দীনবন্ধু ঘোষ, রাখি পাইক, মোহাম্মদ মুরসালিন হক, কামাল হাসান, প্রোজ্জ্বল রায় চৌধুরী, আশিকুল আলম বিশ্বাস, সঞ্জয় বৈরাগ্য, চঞ্চল প্রামাণিক, নুপুর মাহাতো প্রমুখ। সৃষ্টি সুধার প্রতিষ্ঠাতা সম্পাদক দীপঙ্কর বর্মন বলেন, রাজ্যের বিভিন্ন জেলার কবি সাহিত্যিকদের এই প্লাটফর্মে এনে সুস্থ সাহিত্যচর্চার ক্ষেত্র তৈরি হয়েছে। ব্যাপকভাবে সাড়া মিলেছে। আগামী দিনে আরও বড় করে বিশেষ সংখ্যা ও অনুষ্ঠান করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এদিনের অনুষ্ঠান প্রায় চার ঘন্টা ধরে চলে। অনুষ্ঠানে উপস্থিত কবি, সাহিত্যিকরা তাঁদের মনের কথা বলার জন্য প্রত্যেককে পাঁচ মিনিট করে সময় দেওয়া হয়েছিল। চা, বিস্কুট, জল, দুপুরের টিফিনের ব্যবস্থা, সব মিলিয়ে এক অভূতপূর্ব নজির সৃষ্টি হয়েছে। এদিনের অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন কবি দীনবন্ধু ঘোষ।
১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ৪ বৈশাখ ১৪৩৩
BREAKING :
সৃষ্টি সুধা সাহিত্য পত্রিকার সৃজন ধারা সংকলনের মোড়ক উন্মোচন কলকাতায়।
-
নতুন গতি - আপডেট : ৯ ফেব্রুয়ারী ২০২৫, রবিবার
- 7
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






















