আলিফ ইসলাম:মেমারি : ১৮ ফেব্রুয়ারি,পূর্ব বর্ধমান জেলার দক্ষিণ দামোদরের খন্ডঘোষ থানার উখরিদের নিকট সরডাঙ্গায় সাজিবাবার মাজার শরীফের প্রাঙ্গণে প্রতিবছর যে উরশ উৎসব অনুষ্ঠিত হয় ফাল্গুন মাসের তিন দিন, সেই প্রাঙ্গণ সংলগ্ন মঞ্চে স্থানীয় সম্পদ সাহিত্য পত্রিকার পরিচালনায় ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার অনুষ্ঠিত হয় সাহিত্য সভা। দ্বাদশ বর্ষের এই সাহিত্য সভায় মঞ্চাসীন অতিথি বর্গ হলেন শ্যামসুন্দর সেন, অপূর্ব হাজরা(প্রধান, উখরিদ গ্ৰাম পঞ্চায়েত), সামসুদ্দিন খান, চিত্তরঞ্জন চক্রবর্তী, প্রভাত রায় (উপ প্রধান, উখরিদ গ্ৰাম পঞ্চায়েত), ধনঞ্জয় সেন প্রমুখ।
অতিথি বর্গের বরণ পর্বের পরে সম্পদ পত্রিকার সঙ্গে দীর্ঘদিন জড়িত ছিলেন, সেই সকল প্রয়াত গুণী ব্যক্তি বর্গ শাহাবুদ্দিন খান (সাজিবাবা মাজার শরীফের প্রয়াত কর্ণধার), মহম্মদ নাসির উদ্দিন (আমিলাবাজার), আফতাব উদ্দিন হাজারি (কালনা), সুফিয়া বেগম (চকপুরহিত), অশোক বর্মন (বর্ধমান), অরুণ ঘোষ (নিমো), অশোক চট্টোপাধ্যায় (কুলটি), স্বপন হাজরা (বর্ধমান), সুধাংশু মন্ডল (দুর্গাপুর) প্রমুখের স্মরণের সঙ্গে সম্প্রতি প্রয়াত বিশিষ্ট ব্যক্তি বর্গের স্মরণে এক মিনিট নীরবতা পালনের পর অনুষ্ঠানের সূচনা হয়। এই মঞ্চ থেকে সম্পদ পত্রিকার পক্ষ থেকে আলোর পরশমণি সম্মাননা প্রদান করা হয় সেখ আমির হোসেন, শৈল নন্দী, বনবিহারী সামন্ত, তাপস সামন্ত, এহসান সনম, তাপস ভূষণ সেনগুপ্ত, শিবরাম মজুমদার, দীপঙ্কর বিশ্বাস প্রমুখ কবি তথা সাহিত্য সেবক কে। এই মঞ্চে সৈয়দ হাসান ইমাম মানবাধিকার কমিশনের পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদানের ব্যবস্থা করেন।প্রাপক গুণীজন হলেন শ্যামসুন্দর সেন, শ্যামাপ্রসাদ চৌধুরী, শম্ভুনাথ ভট্টাচার্য্য, অপূর্ব হাজরা, সেখ মালেক জান, সেখ আজিমুল হক। এছাড়াও সম্পদ রত্ন সম্মাননা জ্ঞাপন করা হয় ডাঃ সদরুল আলম, ডাঃ সেখ সাবের আলি, হারুন অল রশিদ, শর্মিষ্ঠা মোদক, সবিতা চ্যাটার্জী, সেখ নাসিবুল আলি (অনুপস্থিত ছিলেন) প্রমুখ কে। পত্রিকা সম্পাদক সেখ মালেক জান, সহ সম্পাদক কাজী জুলফিকার আলি, সেখ আজিমুল হক, স্বপন কুমার মন্ডল, সাহেব জান হাজারি, সেখ রফিকুল ইসলাম, মোমিনুল ইসলাম প্রমুখের ব্যবস্থাপনায় শ্যামা প্রসাদ চৌধুরী ও সেখ জাহাঙ্গীরের সঞ্চালনায় প্রায় পঁচাত্তর জন কবি সাহিত্যিক সঙ্গীত শিল্পী এই মহতী সাহিত্য সভায় উপস্থিত ছিলেন। উপরিউক্ত ব্যক্তিবর্গের সঙ্গে মহম্মদুল হক, অনুভব আহমেদ, সেখ মহম্মদ ইউনুস, মহম্মদ শহীদুল্লাহ, সামসুজ্জামান, তপন কুমার দে, রামপ্রসাদ মাঝি, সৌমিত্র চট্টোপাধ্যায়, সুফি রফিক উল ইসলাম, কল্পনা রায়, বেনজির নাজ, রোজিনা বেগম, মন্দিরা মুখার্জী, সোনালী হাজরা, মানসী মিত্র, পার্বতী মিত্র, সবিতা গোস্বামী, রীনা হেমব্রম, জবা মজুমদার, রমাকান্ত পাঁজা, চৈত্র কুমার প্রামাণিক,কমলেন্দু পাল, সুশান্ত পাড়ুই, বাদল মান্ডি, বিকাশ যশ, বজলুর রহমান মন্ডল, সেখ হাফিজুল ইসলাম, বরুণ মজুমদার, হাফিজুর রহমান, ইন্নাৎ আলি মিদ্যা, পাপ্পু যাদব, তন্দ্রা মন্ডল, কাকলি চ্যাটার্জী, মিতা মন্ডল,মায়া রাণী সাহা, রেবা মুখার্জী, মিতা গুপ্ত, দুর্গাপদ রায়, সেখ জুলফিকার, উত্তম কর্মকার, সেখ নাজমুল হোসেন, সেখ নূর আলম, প্রমুখ আরো অনেকে এই মহতী সাহিত্য সভায় অংশগ্রহণ করেন।
২৬ এপ্রিল ২০২৬, রবিবার, ১২ বৈশাখ ১৪৩৩
BREAKING :
সরডাঙ্গায় সাজিবাবার মাজার শরীফে সাহিত্য সভা
-
নতুন গতি - আপডেট : ১৯ ফেব্রুয়ারী ২০২৫, বুধবার
- 7
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






























