২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

সফিকুলের উদ্যোগে বিনামূল্যে বাজারের সূচনা করলেন সভাধিপতি

সংবাদদাতা মোথাবাড়ি: কালিয়াচক-‌২ নম্বর ব্লকে অনুষ্ঠিত হয়ে গেল বিনা মুল্যে বাজার। জেলায় অন্যতম নজির সৃষ্টি করা এই বিশাল বাজারে প্রায় ৩৫ রকমের সামগ্রী তুলে দেওয়া হয়। বাজারের অন্যতম উদ্যোক্তা মোথাবাড়ি গ্রামপঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা কালিয়াচক-‌২ ব্লকের পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ সফিকুল ইসলাম। লকডাউনের শুরু থেকেই তিনি দু:‌স্থ মানুষদের পাশে থেকে এসেছেন। তাঁরই পরিচালনায় বিনামূল্যে বাজার বসে এদিন। তিনি ছাড়াও ছিলেন মালদা জেলা সভাধিপতি গৌড় চন্দ্র মন্ডল, সহ সভাধিপতি চন্দনা সরকার, সংশ্লিষ্ট পঞ্চায়েত সমিতির সভাপতি টিঙ্কুর রহমান বিশ্বাস-‌সহ অনেকে। মোথবাড়ি পঞ্চায়েতের অচিনতলার হাটখোলা মাঠে এদিন এই বাজার বসে। ফিতে কেটে বিনা মূল্যে বাজারের সূচনা করেন সভাধিপতি গৌড় মন্ডল। তিনি বলেন,‘‌মুখ্যমন্ত্রী এই কঠিন পরিস্থিতিতে অসহায়দের পাশে থাকার বার্তা দিয়েছেন। আমরা তাঁর পথ অনুসরণ করে চলছি। নেতা, কর্মী সবাই আমরা আমাদের মতো সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করছি। বাজারের আয়োজন করা হয়েছে। সফিকুলবাবু খুব ভাল উদ্যোগ নিয়েছেন। তার উদ্যোগের প্রশংসা করেন। বিভিন্ন সবজি, ফলমূল -‌সহ চাল, ডাল, আলু, সোয়াবিন নিয়ে মোট ৩৫ রকম সামগ্রী বিতরণ করা হয়।’‌ বিদ্যুৎ কর্মাধ্যক্ষ সফিকুল ইসলাম বলেন, ‘‌আমরা প্রচুর মানুষকে ত্রাণ দিয়েছি। পুলিশ ও প্রশাসনের সহযোগিতায় সামাজিক দূরত্ব মেনে সামগ্রী বিলি করা হয়েছে। এমনকী মাস্ক না পরলে বাজারে ঢোকার অনুমতি ছিল নি।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

সফিকুলের উদ্যোগে বিনামূল্যে বাজারের সূচনা করলেন সভাধিপতি

আপডেট : ১১ মে ২০২০, সোমবার