২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩

অক্সফোর্ডের টিকা নিয়ে অসুস্থ রোগী, আপাতত স্থগিত টিকাদান

নতুন গতি ডিজিটাল ডেস্ক : করোনার প্রতিষেধক হিসাবে প্রথম ধাপে থাকা টিকা নিয়ে সমস্যার তৈরি হচ্ছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা মিলে করোনাভাইরাসের একটি টিকাটির চূড়ান্ত পরীক্ষা করছিল। একজন অংশগ্রহণকারী টিকাটি দেওয়ার পর অসুস্থ হয়ে পড়েন। সে কারণে আপাতত টিকাটি দেওয়া স্থগিত করা হয়েছে। এমন অসুস্থতার কারণে এরকম বিরতিকে ‘রুটিন’ কাজের অংশ হিসাবে বর্ণনা করেছে অ্যাস্ট্রাজেনেকা। যদিওবা এই অসুস্থতার কারণের সঠিক ব্যাখ্যা পাওয়া যায়নি। এই টিকার ফলাফলের দিকে সারা বিশ্বই তাকিয়ে রয়েছে।করোনাভাইরাসের টিকা উৎপাদনে বিশ্ব জুড়ে যেসব চেষ্টা চলছে, তার মধ্যে অ্যাস্ট্রাজেনেকা-অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের টিকা সবচেয়ে সম্ভাবনাময় হিসাবে দেখা হচ্ছে।সফলভাবে প্রথম ও দ্বিতীয় ধাপের পরীক্ষা সম্পন্ন হওয়ায় প্রত্যাশা করা হচ্ছে যে, এই টিকাটি সবার আগে বাজারে আসবে।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকা জুড়ে ৩০ হাজার অংশগ্রহণকারীদের ওপর তৃতীয় ধাপের পরীক্ষা চালানো হচ্ছে। তৃতীয় ধাপের পরীক্ষায় হাজার হাজার মানুষের ওপর পরীক্ষা চালানো হয়ে থাকে। অনেক সময় সেটা কয়েক বছর ধরেও চলতে পারে। কিন্তু সমস্যা হচ্ছে টিকা টির সুফল এবং কুফল নিয়ে। কি কারনে টিকা নেওয়া অংশগ্রহণকারী এক ব্যক্তি অসুস্থ হয়ে পড়লেন তার যথার্থ বিশ্লেষণ যতক্ষণ না পর্যন্ত পাওয়া যাচ্ছে, ততক্ষণ সঠিক সিদ্ধান্তে পৌঁছানো যাবে না তা নিয়ে টিকাটির সফলতা নিয়ে।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

অক্সফোর্ডের টিকা নিয়ে অসুস্থ রোগী, আপাতত স্থগিত টিকাদান

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২০, মঙ্গলবার