১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ৪ বৈশাখ ১৪৩৩
১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ৪ বৈশাখ ১৪৩৩

দিনহাটায় শুটআউট! তৃণমূল প্রার্থীর স্বামীকে লক্ষ্য করে গুলি; কাঠগড়ায় পলাতক বিজেপি নেতা

নতুন গতি নিউজ ডেস্ক: দিনহাটায় শুটআউট। শনিবার দুপুরে ৭ নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থীর স্বামীকে লক্ষ্য করে চলল গুলি। আশঙ্কাজনক অবস্থায় তিনি ভরতি হাসপাতালে। ঘটনায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। তাঁকে কোচবিহার শহরে স্থানান্তরিত করা হচ্ছে বলে খবর।

এলাকার পলাতক বিজেপি নেতার গুলি চলে বলে অভিযোগ তৃণমূল শিবিরের। প্রতিবাদে উদয়ন গুহর নেতৃত্বে ঘেরাও দিনহাটা থানা।

স্থানীয় সূত্রে খবর, ৭ নং ওয়ার্ডের ঘাসফুল শিবিরের প্রার্থী মিঠু দাসের স্বামী তাপস দাস বিধায়ক উদয়ন গুহর অনুগামী বলে পরিচিত। শনিবার ২নং ওয়ার্ড এলাকা দিয়ে স্কুটি নিয়ে যাচ্ছিলেন। সেসময়ই তাঁকে লক্ষ্য করেই গুলি চলে বলে অভিযোগ। তাপস দাসের শরীরে গুলি লাগে। তাঁকে সংকটজনক অবস্থায় দিনহাটা থেকে কোচবিহারে নিয়ে আসা হচ্ছে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, এলাকার বিজেপি নেতা অজয় রায়ের বাড়ি থেকেই গুলি চলেছে।

মেমারীতে ছবির প্রিমিয়ার শোতে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

দিনহাটায় শুটআউট! তৃণমূল প্রার্থীর স্বামীকে লক্ষ্য করে গুলি; কাঠগড়ায় পলাতক বিজেপি নেতা

আপডেট : ১৯ ফেব্রুয়ারী ২০২২, শনিবার