২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩

দীর্ঘসময় পরে মাস্ক পড়লেন আমেরিকার রাষ্ট্রপ্রতি ডোনাল্ড ট্রাম্প

নতুন গতি ওয়েব ডেস্ক:
অবশেষে মাস্ক পরলেন ডোনাল্ড ট্রাম্প। মহামারির সাত মাসে একবারও মাস্ক পরতে দেখা যায়নি মার্কিন প্রেসিডেন্টকে। করোনা থেকে বাঁচতে বিশেষজ্ঞরা বার বার মাস্ক পরার পরামর্শ দিলেও তা কানে তোলেননি ডোনাল্ড ট্রাম্প৷ করোনা সংক্রমণে গোটা আমেরিকা বিধ্বস্ত হয়ে পড়লেও নিজের অবস্থানে অনড় থেকেছেন ট্রাম্প৷ তিনি অবশ্য মাস্ক পরার পক্ষেই ছিলেন না। এটাকে ব্যক্তিগত পছন্দ বলেছিলেন। বিষয়টি নিয়ে কম সমালোচনা হয়নি। অবশেষে শনিবার তাঁকে দেখা গেল মাস্ক পরা অবস্থায়।ওয়াশিংটনের বাইরে ওয়াল্টার রিড সামরিক হাসপাতাল পরিদর্শন করতে গিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেখানে তিনি আহত সৈনিক এবং স্বাস্থ্যকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ বিষয়ে ট্রাম্প বলেন, আমি বরাবরই মাস্কের বিরুদ্ধে। কিন্তু আমার মতে, সেটার জন্য একটা নির্দিষ্ট সময় এবং স্থান রয়েছে। যখন আপনি হাসপাতালে যাচ্ছেন, যেখানে অনেক সেনা আধিকারিকের সঙ্গে আপনি কথা বলবেন, অনেকে তাঁদের মধ্যে গুরুতর অসুস্থ, সেখানে মাস্ক পরাই ভাল।

এদিন ফক্স নিউজকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমাদের গুরুতর আহত কয়েকজন সেনাকে দেখতে আমি ওয়াল্টার রিড হাসপাতালে যাচ্ছি৷ এর পাশাপাশি কোভিডকে রুখতে যাঁরা লড়াই করছেন, তাঁদের সঙ্গেও দেখা করব৷ এবার হয়তো আমি মাস্ক পরেই যাব৷ কারণ হাসপাতালে গেলে সেটাই সঠিক পদক্ষেপ হবে৷’
মার্চ মাসের শুরুতে যখন আমেরিকায় করোনা সংক্রমণ ছড়াতে শুরু করে, তখনই দেশের জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মার্কিন প্রেসিডেন্টকেও মাস্ক পরা বা মুখ ঢেকে রাখার পরামর্শ দিয়েছিলেন৷ কিন্তু তাতে আমল দেননি ট্রাম্প৷ অবশেষে সেই জেদ থেকে সরলেন ট্রাম্প৷
জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনা ভাইরাস ট্র্যাকার অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আমেরিকায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬৬,৫২৮ জন। এই বৃদ্ধির জেরে সে দেশে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩২ লক্ষ ৪৫ হাজার ৯২৫। সেখানে মৃত্যু হয়েছে ১ লক্ষ ৩৪ হাজার ৭৭৭ জনের। গত ৪-৫ দিন ধরে প্রতিদিন ৬০ হাজারের উপরে বেশি মানুষ নতুন করে সংক্রমিত হচ্ছেন।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

দীর্ঘসময় পরে মাস্ক পড়লেন আমেরিকার রাষ্ট্রপ্রতি ডোনাল্ড ট্রাম্প

আপডেট : ১২ জুলাই ২০২০, রবিবার