আয়ুব আলি : সাড়ম্বরে পালিত হলো নির্মাণ আদর্শ বিদ্যাপীঠের ২০২৫ শিক্ষাবর্ষের বাৎসরিক ক্রিড়া প্রতিযোগিতা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় অভিজিৎ সরকার ও সহকারী প্রধান শিক্ষক মাননীয় দীপঙ্কর রায় মহাশয়ের উপস্থিতিতে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর একে একে পতাকা উত্তোলন, প্রদীপ প্রজ্জ্বলন ও পায়রা ওড়ানোর মধ্য দিয়ে শুরু হয় মূল পর্বের অনুষ্ঠান। বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের সঙ্গে নিয়ে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন বিদ্যালয়ের শিক্ষিকা মাননীয়া ফাল্গুনী কাওয়ারী মহাশয়া, এরপর বিদ্যালয়ের শিক্ষিকা মাননীয়া অর্পিতা মুখার্জির নির্দেশনায় নৃত্য পরিবেশন করে বিদ্যালয়ের ছাত্রীরা। এরপর ক্রীড়া শিক্ষক মাননীয় দীপঙ্কর দাস মহাশয়ের পরিচালনায় ও অন্যান্য সহ শিক্ষকদের সহযোগিতায় একে একে ২০০, ৪০০, ৮০০ ও ১৫০০ মিটার দৌড়, দীর্ঘ লম্ফন, উচ্চ লম্ফন, মিউজিক্যাল চেয়ার, মেমোরি টেস্ট ও অন্যান্য সকল ইভেন্ট সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়। সবশেষে GO AS YOU LIKE ইভেন্টে ছিলো বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিজস্ব সৃজনশীলতার ছোঁয়া। নির্মাণ আদর্শ বিদ্যাপীঠের এই বাৎসরিক ক্রিড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্কুল ইনস্পেক্টর (S.I.) মাননীয় অমিত ভট্টাচার্য , বালকি হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক মাননীয় সাহাদাত হোসেন, বিথারি কে পি হাইস্কুলের প্রধানশিক্ষক মাননীয় মনীন্দ্রনাথ মন্ডল, নির্মাণ আদর্শ তরুণ সংঘের সভাপতি
মানস গাইন, নির্মাণ আদর্শ বিদ্যাপীঠের পরিচালন কমিটির সম্মানীয় সদস্য সুশান্ত মন্ডল ও সফি কামাল মোল্লা মহাশয়। অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথি, শিক্ষক, শিক্ষাকর্মী ও ছাত্র-ছাত্রীদের ধন্যবাদ জ্ঞাপন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় অভিজিৎ সরকার মহাশয়।
০১ জুন ২০২৬, সোমবার, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
BREAKING :
সাড়ম্বরে পালিত হলো নির্মাণ আদর্শ বিদ্যাপীঠের ২০২৫ শিক্ষাবর্ষের বাৎসরিক ক্রিড়া প্রতিযোগিতা।
-
নতুন গতি - আপডেট : ২৯ জানুয়ারী ২০২৫, বুধবার
- 6
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder


























