২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

সারা রাজ্যের সঙ্গে মহাসমারোহে রথযাত্রা উত্তর উৎসব

সেখ সামসুদ্দিন, ২৭ জুনঃ দীঘা সহ সারা রাজ্যের সঙ্গে মহাসমারোহে মেমারিতেও উদযাপিত হচ্ছে রথযাত্রা উৎসব। সকাল থেকে আকাশের মুখ ভার সঙ্গে বৃষ্টি মানুষকে অনেকটাই হতাশার মধ্যে ফেলে দিয়েছিল। কিন্তু রথযাত্রার সময় বৃষ্টি উধাও রোদ ঝলমলে পরিবেশে সূচনা হয় রথযাত্রা। সোমেশ্বরতলা রামকৃষ্ণ সেবা মন্দির থেকে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে পাল্কি করে নিয়ে আসা হয় মায়ের কোলপাড়ায় এবং সেখান থেকেই রথে করে শুরু হয় মাসির বাড়ি যাত্রা। রথের দড়িতে টান দিয়ে সূচনা করেন মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী, ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত, কাউন্সিলর শেখ ইউসুফ, তাপস পাঁজা, ডাঃ চিরঞ্জিব ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং পূণ্য অর্জনের জন্য উপস্থিত জনতা। মায়ের কোলপাড়া থেকে রথযাত্রা শুরু হয়ে নবপল্লী মোড়, বামুনপাড়া মোড়, নিউ মার্কেট, স্টেশন বাজার, রেলগেট, সোনাপট্টি, হসপিটাল মোড় হয়ে মায়ের কোলপাড়ায় মাসির বাড়িতে রথযাত্রার শেষ হয়। ৯ দিন মাসির বাড়ি থাকার পর একই পথে ফিরে আসবেন জগন্নাথদেব বলরাম ও সুভদ্রা। এই রথযাত্রা উৎসবে মায়ের কোল পাড়া সেজে উঠেছে দোকান পাট সহ মেলা। মেমারি ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক রামকৃষ্ণ হাজরা জাঁকজমকপূর্ণ রথযাত্রায় উচ্ছাস প্রকাশ করেন। তিনি এলাকার ব্যবসায়ী সহ সকলের শুভকামনা জানানোর পাশাপাশি দীঘায় রথযাত্রার সফলতা কামনা করেন। রথযাত্রা উৎসব কমিটির সভাপতি তথা পৌর চেয়ারম্যান স্বপন বিষয়ী এই উৎসবে মানুষের উদ্দীপনাকে সম্মান জানিয়ে সকলের মঙ্গল কামনা করেন।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

সারা রাজ্যের সঙ্গে মহাসমারোহে রথযাত্রা উত্তর উৎসব

আপডেট : ২৮ জুন ২০২৫, শনিবার