১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ৪ বৈশাখ ১৪৩৩
১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ৪ বৈশাখ ১৪৩৩

তৃণমূলে যোগ কংগ্রেসের দুই জয়ী সদস্য সহ শতাধিক কর্মী, পতাকা তুলে দিলেন বিধায়ক আমিরুল ইসলাম

রাজু আনসারী, সুতি : সামসেরগঞ্জে ফের কংগ্রসে বড়সড় ভাঙ্গন ধরালো তৃণমূল কংগ্রেস। শুক্রবার সামসেরগঞ্জের বিধায়কের নিজস্ব বাসভবন আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন সামসেরগঞ্জের দোগাছি অঞ্চলের মহিশাস্থাথলি গ্রামের কংগ্রসের প্রতীকে জয়ী গ্রাম পঞ্চায়েত সদস্য পায়েল খাতুন ও জিয়াউর রহমান এবং একজন প্রতিদ্বন্দ্বি প্রার্থী সহ শতাধিক কর্মী সমর্থক। এদিন নবাগতদের হাতে তৃণমূলের পতাকা ধরিয়ে দলে স্বাগত জানান জঙ্গিপুর সাংগঠনিক জেলা INTTUC ‘য়ের সভাপতি তথা সামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সামসেরগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সহিদুল ইসলাম, দোগাছি অঞ্চলের সভাপতি মোতাহার হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ। যোগদানের পর বিধায়ক জানান, নবাগত সদস্যরা দলেই ছিলেন, কোন কারণে ভুল বুঝাবুঝি হয়েছিল তাই অন্য দল থেকে লড়াই করেছিলেন। তারা ভুল বুঝতে পেরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে পুনরায় তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন

সর্বাধিক পাঠিত

মেমারীতে ছবির প্রিমিয়ার শোতে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

তৃণমূলে যোগ কংগ্রেসের দুই জয়ী সদস্য সহ শতাধিক কর্মী, পতাকা তুলে দিলেন বিধায়ক আমিরুল ইসলাম

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, শনিবার