২১ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৪ আশ্বিন ১৪৩৩

গিনেস বুক অফ রেকর্ড থেকে বিচ্যুতি, থেমে গেল রাজার জীবন

আলিপুরদুয়ার: গিনেস বুক অফ রেকর্ড থেকে অধরা থেকে গেল রাজা, আর ৪০ দিন বাঁচলে সব থেকে বেশি বয়স পর্যন্ত বাঁচার ক্ষেত্রে গিনেস বুক অফ রেকর্ড স্পর্শ করে ফেলত সে,কিন্তু তার আগে থেমে গেল তার জীবন। রবিবার গভীর রাতে জলদাপাড়া ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে মৃত্যু হয় তার। আলিপুরদুয়ার খয়ের বাড়ির একমাত্র রয়েল বেঙ্গল টাইগার ছিল রাজা।

আগামী ২৩ শে আগস্ট তার জন্মদিন উপলক্ষে জোর তোর প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন বনকর্তারা। কিন্তু সমস্ত প্রস্তুতিকে মাঝপথে ফেলে চলে গেল রাজা, পুষ্প স্তবক দিয়ে তাকে সংবর্ধনা দেন বনের আধিকারিকরা।

চিকিৎসকরা জানিয়েছেন বয়স জনিত কারণে একাধিক সমস্যা দেখা দিয়েছিল তার শরীরে। খাওয়ার রুচি একেবারেই চলে গিয়েছিল তার, রাজার মৃত্যু কালে বয়স হয়েছিল 26 বছর 10 মাস 20 দিন।

বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভের উদ্যোগে ৭৪তম বিশ্বকর্মা পূজা ও মিলন উৎসব উদযাপিত।

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

গিনেস বুক অফ রেকর্ড থেকে বিচ্যুতি, থেমে গেল রাজার জীবন

আপডেট : ১২ জুলাই ২০২২, মঙ্গলবার