সানওয়ার খান, গঙ্গাসাগর – শনিবার সাগর ব্লকের হরিন বাড়ি গ্রাম পঞ্চায়েত এর অধীনে সাগর মহ বিদ্যালয় প্রাঙ্গণে সাগর স্পোর্টস কমপ্লেক্স গ্যালারি আনুষ্ঠানিক উদ্বোধন করলেন গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি চেয়ারম্যান তথা সাগর বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা। এদিন সাগর বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা স্পোর্টস কমপ্লেক্স এর উদ্বোধন করতে গিয়ে বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী গঙ্গাসাগরে আসার পর তিনি উপলব্ধি করেন গঙ্গাসাগরে খেলার জন্য একটা মাঠের প্রয়োজন। সেই মাঠে যাতে খেলার জনপ্রিয়তা লাভ করে, সে জন্য তিনি এই মাঠ তৈরির নির্দেশ দেন। আজকে আমরা সেই সাগর স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন করতে পেরে আমরা খুশি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর অনুপ্রেরণায় সাগর স্পোর্টস কমপ্লেক্স আজকের নতুন রূপে সুসজ্জিত হয়েছে। সাগর থেকেই প্রতিভাবান নতুন নতুন খেলোয়াড় আগামী দিনে গোটা পশ্চিমবঙ্গের মান উজ্জ্বল করুক। দু কোটি টাকা ব্যয়ে এই গ্যালারিটি তৈরি হল। এদিন উপস্থিত ছিলেন সাগর বিডিও সুদীপ্ত মণ্ডল, জেলা পরিষদ সদস্য মহিতোষ দাস, সাগর মহাবিদ্যালয় এর অধ্যক্ষ প্রবীর কুমার খাটুয়া, সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি রাজেন্দ্রনাথ খাঁড়া, বিশিষ্ট সমাজসেবী অশ্বিনী গায়েন সহ পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সমিতির বহু সদস্যগণও। এই গ্যালারির মোট আসন বারোশো। শনিবার সুন্দরবন পুলিশ জেলার দুটি মহিলা ফুটবল চ্যাম্পিয়ন দল খেলেন এই মাঠে। খেলার উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী জয়নাল আবেদীন। সাগর বিডিও সাহেব দুই দলের অধিনাইকার হতে পরিষ্কার তুলে দেন। এবং সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি রাজেন্দ্রনাথ খাঁড়া কয়েকজন চাষীর হাতে ধান ঝাড়া ও স্প্রে মেশিন তুলে দেন। এই মাঠের দায়িত্বে থাকবেন সাগর ব্লক প্রশাসন। এই মাঠের রক্ষণাবেক্ষণের জন্য ক্লাব প্রতিষ্ঠানকে স্বল্পমূল্যে ভাড়া দেয়াও হবে। সাগর মহাবিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা ভিষন আনন্দিত এই মাঠ ও গ্যালারি পেয়ে।
২৪ জুন ২০২৬, বুধবার, ৯ আষাঢ় ১৪৩৩
BREAKING :
সাগরে স্পোর্টস কমপ্লেক্সে গ্যালারি উদ্ভোধন করলেন বিধায়ক বঙ্কিম হাজরা।
-
নতুন গতি - আপডেট : ৯ মার্চ ২০১৯, শনিবার
- 16
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder





















