২০ জুন ২০২৬, শনিবার, ৫ আষাঢ় ১৪৩৩
২০ জুন ২০২৬, শনিবার, ৫ আষাঢ় ১৪৩৩

রাজনগরে পথ দুর্ঘটনায় মৃত্যু বাইক চালকের।

খান আরশাদ, বীরভূম: রবিবার সকালে রাজনগরের বড় সাঁকো নামে একটি সেতুর কাছে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক চালকের। মৃত ওই যুবকের নাম প্রকাশ গড়াই। বয়স ২২ বছর। স্থানীয় সূত্রে জানা গেছে রবিবার সকাল ন’টা নাগাদ রাজনগরের দিঘিআগাল গ্রামের বাসিন্দা প্রকাশ গরাই বাইকে চড়ে রাজনগরের দিক থেকে সিউড়ি দিকে যাচ্ছিল। বড়োসাঁকোর কাছে যেতে উল্টো দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় বাইক চালক ওই যুবক মারাত্মকভাবে জখম হয়। ঘটনাস্থলে পৌঁছায় রাজনগর থানার পুলিশ। পুলিশ ও স্থানীয়দের সহায়তায় গুরুতর জখম প্রকাশ গঁরাইকে আশঙ্কাজনক অবস্থায় সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল যাওয়া হয় এবং সেখানেই তার মৃত্যু হয়। জানা গেছে প্রকাশ গরাই রাজনগরে একটি লটারির কাউন্টার চালাতো। প্রকাশের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাজনগর থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাইক ও বাসটিকে আটক করে থানায় নিয়ে যায়।

হলান্ডের জোড়া গোলে নরওয়ে হারাল ইরাককে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

রাজনগরে পথ দুর্ঘটনায় মৃত্যু বাইক চালকের।

আপডেট : ১৯ মে ২০১৯, রবিবার