২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

নিজেকে রামের বংশধর বলে দাবি করেছেন বিজেপি সাংসদ তথা জয়পুরের রাজ পরিবারের সদস্য দিয়া কুমারী

নতুন গতি নিউজ ডেস্ক: নিজেকে রামের বংশধর বলে দাবি করেছেন বিজেপি সাংসদ তথা জয়পুরের রাজ পরিবারের সদস্য দিয়া কুমারী। তাঁর পরিবার, রামের ছেলে কুশের বংশধর বলে ট্য়ইটারে দাবি করেছেন তিনি।

কথিত আছে, রাম যদু বংশের ছিলেন। সেই বংশের কোনও উত্তরাধিকারী এখনও অযোধ্যায় বসবাস করেন কি না তা অযোধ্যা মামলার শুনানির সময় কৌতুহলবসত জানতে চেয়েছিল প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের ৫ সদস্যের সাংবিধানিক বেঞ্চ।এরপরই ট্যুইট করে নিজেকে যদু বংশের সদস্য বলে উল্লেখ করেছেন রাজস্থানের রাজসমন্দের  সাংসদ দিয়া কুমারী। তিনি লিখেছেন,সারা বিশ্বে রামের বংশধররা ছড়িয়ে আছেন। তাঁর পরিবারও রামের বংশধর। তাঁর পরিবার রামের সন্তান কুশের বংশধর। এ জন্য তিনি গর্ব বোধ করেন বলেও জানাতে ভোলেননি  জয়পুরের রাজ পরিবারের সদস্য দিয়া কুমারী। তাঁর কথায়, কোনও উদ্দেশ্য নিয়ে তিনি একথা বলছেন না। এমনকি বিতর্কিত জমির সত্ত্ব বা অধিকার তিনি বা তাঁরা  দাবি  করছেন না। এমনকী কোনও আইনি প্রক্রিয়ার অংশ হওয়ার ইচ্ছে তাঁদের নেই। কোনও উদ্দেশ্য ছাড়াই নিজের মনের কথা বলেছেন বিজেপি সাংসদ তথা জয়পুরের রাজ পরিবারের সদস্য দিয়া কুমারী।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

নিজেকে রামের বংশধর বলে দাবি করেছেন বিজেপি সাংসদ তথা জয়পুরের রাজ পরিবারের সদস্য দিয়া কুমারী

আপডেট : ১২ অগাস্ট ২০১৯, সোমবার