২৪ জুন ২০২৬, বুধবার, ৯ আষাঢ় ১৪৩৩
২৪ জুন ২০২৬, বুধবার, ৯ আষাঢ় ১৪৩৩

রমজান উপলক্ষে বড়শুল ইস্তেকবালে প্রভাত ফেরী।

লুতুব আলি, বর্ধমান : রমজান উপলক্ষে বড়শুল ইস্তেকবালে প্রভাত ফেরী। জামাতে ইসলামী হিন্দের পূর্ব বর্ধমান জেলার বড়শুল ইউনিটের পক্ষ থেকে পবিত্র রমজান উপলক্ষে একটি বর্ণাঢ্য প্রভাত ফেরী হয়। বড় শুল ইস্তেক বালে প্রভাত ফেরীতে কিশোর কিশোরীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। স্নিগ্ধ সকালে এই প্রভাত ফেরীতে রমজান উপলক্ষে বার্তা দেওয়া হয়। মুসলিম সম্প্রদায়ের সমস্ত স্তরের মানুষদের রমজানের প্রতি নিবেদিত হওয়ার আহ্বান জানানো হয়। রমজানের দর্শন মুসলিম মুমিনদের প্রকৃত আদর্শবান, আর ও নিবিড় ভাবে ধর্মপ্রাণ হওয়ার শিক্ষা প্রদান করে। প্রভাত ফেরীতে এইসব বিষয়ের উপর দিকগুলি নিয়ে আলোকপাত করা হয়। বড়শুল ও তাঁতখণ্ড গ্রাম পরিক্রমা করে। বিশেষ করে কচিকাঁচারা স্বতঃস্ফূর্তভাবে এই প্রভাত ফেরীতে পা মেলায়। আহলান ও সাহলান মাহে রমজান, আল কুরআনের আলো ঘরে ঘরে জ্বালো বিভিন্ন স্লোগানে এই প্রভাত ফেরী আক্ষরিক অর্থে মুখরিত ও বর্ণ ময় হয়ে ওঠে। শিশু-কিশোরদের এই স্লোগান শুনে মহল্লার বাড়িগুলি থেকে বাসিন্দারা বেরিয়ে আসেন। বাচ্চাদের জলযোগ করান। প্রভাত ছেলেটি ছচারু ভাবে পরিচালনা করেন জামায়াত কর্মীরা। নেতৃত্ব দেন শিক্ষক এক লাখ হোসেন আনসারী। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা নাজিম শেখ তাহের উদ্দিন সাহেব, প্রাক্তন জেলা নাজিম রবিউল ইসলাম, মুকামী আমির মুজিবর রহমান, শমসের মোল্লা, হাবিবুল আলম মল্লিক, জসীর আলী প্রমুখ।

বোলপুরে ধৃত দাপুটে তৃণমূল নেতা আব্দুল মান্নান সহ ৪, ডিম ছুঁড়ে বিক্ষোভ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

রমজান উপলক্ষে বড়শুল ইস্তেকবালে প্রভাত ফেরী।

আপডেট : ৩ মার্চ ২০২৫, সোমবার