খান আরশাদ, বীরভূম : গত বুধবার রাত্রে তেলেঙ্গানার পশু চিকিৎসককে ধর্ষণ ও খুন করা হয় নির্মমভাবে। সারাদেশ এই ঘটনায় প্রতিবাদ ও নিন্দায় মুখর হয়ে উঠেছে। সারা দেশ জুড়েই দাবি উঠছে ওই অভিযুক্তদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়ার। জেলার প্রান্তিক অঞ্চল রাজনগরেও স্থানীয় শিক্ষক ও ছাত্রদের উদ্যোগে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হলো। হাতে প্ল্যাকার্ড নিয়ে বেশ কিছু শিক্ষক ও পড়ুয়া মিছিল করে এদিন রাজনগর পরিক্রমা করে। ধর্ষকদের চরমতম শাস্তির দাবি তোলা হয় এই মিছিলে। রাজনগর স্টেট ব্যাংকের সামনে একটি পথসভাও করা হয় এদিন। সম্প্রতি ঘটে যাওয়া এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়। উপস্থিত ছিলেন শিক্ষক সন্তোষ কর্মকার, শিক্ষিকা মোনালিসা ধারা, দুলাল মন্ডল, তরুন মালি, সেখ সাজাহান সহ অন্যান্যরা।
২০ জুন ২০২৬, শনিবার, ৫ আষাঢ় ১৪৩৩
BREAKING :
হায়দ্রাবাদের তরুনী চিকিৎসককে ধর্ষণ ও খুনের প্রতিবাদে মিছিল রাজনগরে
-
নতুন গতি - আপডেট : ৩ ডিসেম্বর ২০১৯, মঙ্গলবার
- 8
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






















