১৭ জুলাই ২০২৬, শুক্রবার, ১ শ্রাবণ ১৪৩৩
১৭ জুলাই ২০২৬, শুক্রবার, ১ শ্রাবণ ১৪৩৩

রাজনগরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা এক ব্যক্তির

খান আরশাদ,নতুন গতি,বীরভূম:বীরভূমের রাজনগরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে রাজনগরের গাংমুড়ি গ্রামে। মৃত ব্যক্তির নাম গনেশ বাগদী (৩৫)। জানা গেছে রাজনগরের গাংমুড়ি গ্রামের গনেশ বাগদী নামে এক দীনমজুর যিনি গত প্রায় ১০ বছর আগে নিজের গ্রাম রাজনগরের তাঁতীপাড়া গ্রাম পঞ্চায়েতের গুলালগাছি গ্রাম থেকে এসে রাজনগরের গাংমুড়ি গ্রামে শ্বশুরবাড়ির পাশে বাড়ি বানিয়ে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করছিলেন। বুধবার রাত্রে তিনি বাড়ির বারান্দায় গলায় গামছার ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন বলে জানা যায়।ঘটনার সময় বাড়ির লোকজন বাড়ির ভেতরে ছিলেন । বৃহস্পতিবার সকালে গনেশ বাগদীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান বাড়ির লোকজন। তিনি পেশায় দিনমজুর ছিলেন বলে জানা গেছে । রাজনগর থানায় খবর দেওয়া হলে রাজনগর থানার পুলিশ ঘটনাস্থলে এসে ঝুলন্ত ব্যক্তির দেহ উদ্ধার করে এবং পরে দেহ ময়নাতদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠায়।

সর্বাধিক পাঠিত

এমবাপে–দেম্বেলেদের ফ্রান্সকে থামাবে কে?

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

রাজনগরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা এক ব্যক্তির

আপডেট : ৯ এপ্রিল ২০২১, শুক্রবার