১৫ জুলাই ২০২৬, বুধবার, ৩০ আষাঢ় ১৪৩৩
১৫ জুলাই ২০২৬, বুধবার, ৩০ আষাঢ় ১৪৩৩

ডাকাতির ছক বানচাল করল রাজনগর থানার পুলিশ, গ্রেপ্তার ২

খান আরশাদ, বীরভূম:

ডাকাতির ছক বানচাল করে দুই দুষ্কৃতিকে গ্রেফতার করল বীরভূমের রাজনগর থানার পুলিশ।

রবিবার ওই দুই দুষ্কৃতিকে রাজনগর থানার পক্ষ থেকে সিউড়ি আদালতে তোলা হল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে রাত্রি পৌনে একটা নাগাদ রাজনগর থানার ASI মদন সরকার সহ অন্যান্য পুলিশ কর্মীরা রাজনগর থানার অন্তর্গত ঝাড়খন্ড সীমান্তবর্তী ফুলবাগানের কাছে নাইট ডিউটি করছিলেন।

সে সময়েই তাদের নজরে আসে কিছু দুষ্কৃতি সেখানে ডাকাতি করার উদ্দেশ্যে জড়ো হয়েছে। রাজনগর থানার OC ঝুমুর সিনহার নির্দেশে তড়িঘড়ি সেখানে রাজনগর থানার অন্যান্য পুলিশ গিয়ে হাজির হয় এবং সেখান থেকে ভোজালি, লোহার রড, দড়ি সহ দুই দুষ্কৃতিকে রাজনগর থানার পুলিশ গ্রেফতার করে। বাকিরা সেখান থেকে পালিয়ে যায়।

রাজনগরের ঝাড়খন্ড সীমান্তবর্তী এই এলাকা দিয়ে যাতায়াতের সময় যানবাহনে হামলা চালিয়ে ওই দুষ্কৃতীদের ডাকাতি ছিনতাই করার উদ্দেশ্য ছিল বলে সেখানে জড়ো হয়েছিল। ধৃত ওই দুষ্কৃতিকে রবিবার সকালে রাজনগর থানার পুলিশের পক্ষ থেকে সিউড়ি আদালতে তোলা হলে বিচারক চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

ওই দুষ্কৃতীদের একজনের বাড়ি রাজনগরের খাসবাজার গ্রামে ও একজনের আড়ালি গ্রামে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

সর্বাধিক পাঠিত

এমবাপে–দেম্বেলেদের ফ্রান্সকে থামাবে কে?

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ডাকাতির ছক বানচাল করল রাজনগর থানার পুলিশ, গ্রেপ্তার ২

আপডেট : ১৬ ফেব্রুয়ারী ২০২৫, রবিবার