৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ১৬ বৈশাখ ১৪৩৩

রাজ্য সরকারকে কৃষকের কাছ হতে ৬৫০ টাকা আলু নিতে হবে, এই দাবীতে মেমারি জিটি রোড অবরোধ

  • নতুন গতি
  • আপডেট : ২৮ ফেব্রুয়ারী ২০২৫, শুক্রবার
  • 14

নূর আহমেদ,মেমারি: ২৮ ফেব্রুয়ারি,শুক্রবার বৈকালে সংযুক্ত কিষাণ মোর্চা মেমারি ১ পূর্ব ও পশ্চিম ব্লক কমিটির সারা ভারত কৃষকসভার উদ্যোগে মেমারি চকদিঘী মোড় সিআইটিইউ অফিসের সামনে অবস্থান বিক্ষোভ দেখানো হয়। পরে মেমারি চৌমাথা মোড়ে প্রতীকি পথ অবরোধ করা হয়। বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন কৃষক মহাসভার শ্রীকান্ত রানা, কৃষকনেতা জয়দেব ঘোষ, ব্লক কৃষকসভার সদস্য সঞ্জয় গুঁই, সিআইটিইউ এর পক্ষে সনৎ ব্যানার্জী। বক্তারা বলেন, আমাদের দাবী রাজ্য সরকারকে কৃষকের কাছ হতে ৬৫০ টাকা বস্তা দরে আলু নিতে হবে। এক বিঘে জমিতে গড়ে ৮০ বস্তা করে উৎপাদন হয়, এতে খরচ হয়েছে হয় ৩৮ থেকে ৪০ হাজার টাকা। সরকার নির্ধারিত ৪৫০ টাকা বস্তা মূল্য বিক্রি করলে চাষী ২০০০ টাকা ক্ষতি হবে, ফলে চাষীর কোন লাভ হবে না। তাই আমাদের দাবী ৬৫০ টাকা বস্তা করে দিলে খানিকটা লাভ হবে।

আধ ঘন্টা প্রতীকি অবরোধ করার পর অবরোধ তুলে নেওয়া হয়। বিক্ষোভ সভায় উপস্থিত ছিলেন আন্তাজ আলি দফাদার, পীয়ুষ বিশ্বাস, অমিতাভ চৌধুরী প্রমুখ।

রাজনগরে উদ্ধার অজ্ঞাত পরিচয় মহিলার পচাগলা দেহ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

রাজ্য সরকারকে কৃষকের কাছ হতে ৬৫০ টাকা আলু নিতে হবে, এই দাবীতে মেমারি জিটি রোড অবরোধ

আপডেট : ২৮ ফেব্রুয়ারী ২০২৫, শুক্রবার