১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ৪ বৈশাখ ১৪৩৩
১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ৪ বৈশাখ ১৪৩৩

শিলিগুড়িতে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর হয়ে প্রচার করলেন রাজ চক্রবর্তী

শিলিগুড়ি: শিলিগুড়ি পুর নিগমের নির্বাচন যত সামনে এগিয়ে আসছে ততই প্রচারে চমক দেখা যাচ্ছে সমস্ত দলের পক্ষ থেকেই। সোমবার তৃণমূল কংগ্রেসের ২৬ নম্বর ওয়ার্ডের প্রার্থী সিক্তা দে বসু রায়ের সমর্থনে প্রচার করলেন ব্যারাকপুরের সাংসদ এবং বাংলা সিনেমা জগতের পরিচিত মুখ রাজ চক্রবর্তী। শিলিগুড়ির ২৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বাবুপাড়া বয়েজ ক্লাবের মাঠে এক জনসভায় করেন রাজ চক্রবর্তী। সেই জনসভায় তৃণমূলের হয়ে তিনি ভোট চেয়ে নেন। তিনি এও বলেন, যদি শিলিগুড়ি শহরের উন্নতি করতে হয় তাহলে একবার অবশ্যই যেন শিলিগুড়ির মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে শিলিগুড়ি পুর কর্পোরেশন তুলে দেয়। তাহলে শিলিগুড়ির সার্বিক উন্নয়ন চোখে পড়বে।

মুখ্যমন্ত্রী তার দুহাত ভরে উন্নয়নের ঝাপি খুলে দিয়েছেন বাংলার জন্য।সেখানে শিলিগুড়িই বা বাদ যাবে কেন।এবারে শিলিগুড়ির মানুষ দুহাত ভরে তৃণমূল কংগ্রেসকে জীতাবেন।আমরা শিলিগুড়িতেও উন্নয়ন চাই।তাই যদি উন্নয়ন করতে হয় তৃণমূল কংগ্রেসকে আনুন শিলিগুড়ি পুরসভায়।তাই আমার আপনার সবার জন্য শুধুমাত্র তৃণমূল কংগ্রেস।

একাই ২ ফ্রন্টে লড়াই, মাঠ কাঁপাচ্ছেন সামিম আহমেদ!

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

শিলিগুড়িতে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর হয়ে প্রচার করলেন রাজ চক্রবর্তী

আপডেট : ৭ ফেব্রুয়ারী ২০২২, সোমবার